Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Weekend OTT Watchlist: সপ্তাহান্তে বিনোদনের খোঁজে? ওটিটি-তে কী কী দেখবেন, রইল জমজমাট তালিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
Weekend OTT Watchlist: সপ্তাহান্তে বিনোদনের খোঁজে? ওটিটি-তে কী কী দেখবেন, রইল জমজমাট তালিকা
ছবি সংগৃহীত

সপ্তাহান্ত মানেই একটু আরাম, আর সেই অবসরে পছন্দের সিনেমা বা সিরিজ নিয়ে বসে পড়া। কিন্তু মুশকিল হল, দেখবেনটা কী? পছন্দের সিনেমা বা সিরিজ খুঁজতে খুঁজতেই কেটে যায় অনেকটা সময়। তাই সেই ঝক্কি এড়াতে সপ্তাহান্তের আগেই একবার চোখ বুলিয়ে নিন এই সপ্তাহের ওটিটি রিলিজে। রহস্য-রোমাঞ্চ থেকে ডার্ক কমেডি, ইতিহাসের গল্প থেকে টানটান থ্রিল, কী কী নতুন ছবি ও সিরিজ আসছে, দেখে নিন এক নজরে। 

ঘমাসান:

এই গল্প তৈরি হয়েছে বুন্দেলখণ্ডের দুর্গম অঞ্চলকে কেন্দ্র করে। এখানে একদিকে ভয়ঙ্কর ডাকাত সর্দার মহারাজ, অন্যদিকে তাঁকে ধরতে মরিয়া পুলিশ আধিকারিক আদিত্য। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে ক্ষমতার লড়াই, রাজনৈতিক দুর্নীতি এবং অপরাধের সঙ্গে জড়িয়ে থাকা অন্ধকার দিক। মহারাজের চরিত্রে দেখা যাবে অরশদ ওয়ারসীকে। পুলিশ আধিকারিক আদিত্যের ভূমিকায় রয়েছেন প্রতীক গাঁধী। ১১ সেপ্টেম্বর থেকে জি ফাইভে (Zee5) ছবিটি দেখা যাবে।

প্রিন্স অফ মলিউড:

সিনেমার দুনিয়ায় নিজের পরিচয় তৈরি করার স্বপ্ন দেখে ফিরোজ। কিন্তু নিজের স্বপ্নপূরণের পথেই বড় বাধা হয়ে দাঁড়ান তাঁর বাবা। ছেলের চলচ্চিত্রে পা রাখার সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে চান না তিনি। এরপর বাবার আপত্তি সামলে কীভাবে ফিরোজ নিজের লক্ষ্যে পৌঁছয়, সেই গল্পই হাসি-ঠাট্টার মোড়কে তুলে ধরেছে এই মালয়লম কমেডি-ড্রামা। ১১ সেপ্টেম্বর থেকে জিয়োহটস্টারে (Jio Hotstar) দেখা যাবে সিরিজটি।

দ্য রেভলিউশনারিজ়:

ইতিহাসের পাতা থেকে উঠে আসা চার তরুণ বিপ্লবীর গল্প নিয়ে তৈরি এই সিরিজ। স্বাধীনতার আন্দোলনে তাঁরা বেছে নিয়েছিলেন সশস্ত্র সংগ্রামের পথ। ব্রিটিশদের বিরুদ্ধে তাঁদের লড়াই শুধু বাংলাতেই পেরিয়ে ছড়িয়ে পড়েছিল পঞ্জাবেও। সিরিজে রাসবিহারী বসুর চরিত্রে ভুবন বাম, প্রতিভা লাহিড়ির ভূমিকায় প্রতিভা রান্তা, শচীন্দ্রনাথ সান্যালের চরিত্রে রোহিত শরাফ এবং বাঘাযতীনের ভূমিকায় দেখা যাবে গুরফতেহ পিরজ়াদাকে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিরিজ ১১ সেপ্টেম্বর থেকে দেখা যাবে প্রাইম ভিডিয়োয় (Prime Video)।


গো টিম!:

অফিসের চাপ, চাকরি যাওয়ার ভয় আর সহকর্মীদের মধ্যে অদ্ভুত প্রতিযোগিতা, সব মিলিয়ে তৈরি হয়েছে এই স্প্যানিশ ডার্ক কমেডি। একটি সমস্যায় থাকা চিজ কোম্পানির কর্মীদের সম্পর্ক মজবুত করতে তাঁদের পাঠানো হয় প্রত্যন্ত এক গ্রামে। কিন্তু সেখানে পৌঁছনোর পরই বদলে যায় পরিস্থিতি। কর্মীরা জানতে পারেন, সংস্থায় বড়সড় ছাঁটাই হতে চলেছে। আনন্দের টিম-বিল্ডিং ট্রিপ কীভাবে টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়, সেটাই এই ছবির মূল আকর্ষণ। শুক্রবার থেকে নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে ‘গো টিম!’।

স্টোলেন হার্টবিটস:

এক ভয়াবহ হামলার পর কোমায় চলে যায় অ্যানাবেল। তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হতে থাকে। সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ায় রাফায়েল নামে এক নার্স। মৃত মানুষের সঙ্গে যোগাযোগ করার অদ্ভুত ক্ষমতা রয়েছে রাফায়েলের। অ্যানাবেলকে প্রায় না চিনলেও তাঁর উপর হামলার রহস্য উদ্ঘাটনের জন্য সেই ক্ষমতাই সে কাজে লাগায়। রহস্য আর অতিপ্রাকৃত উপাদানে তৈরি এই সিরিজ ১১ সেপ্টেম্বর থেকে দেখা যাবে নেটফ্লিক্সে।

বিষয় : Entertainment OTT Release

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


Weekend OTT Watchlist: সপ্তাহান্তে বিনোদনের খোঁজে? ওটিটি-তে কী কী দেখবেন, রইল জমজমাট তালিকা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সপ্তাহান্ত মানেই একটু আরাম, আর সেই অবসরে পছন্দের সিনেমা বা সিরিজ নিয়ে বসে পড়া। কিন্তু মুশকিল হল, দেখবেনটা কী? পছন্দের সিনেমা বা সিরিজ খুঁজতে খুঁজতেই কেটে যায় অনেকটা সময়। তাই সেই ঝক্কি এড়াতে সপ্তাহান্তের আগেই একবার চোখ বুলিয়ে নিন এই সপ্তাহের ওটিটি রিলিজে। রহস্য-রোমাঞ্চ থেকে ডার্ক কমেডি, ইতিহাসের গল্প থেকে টানটান থ্রিল, কী কী নতুন ছবি ও সিরিজ আসছে, দেখে নিন এক নজরে। ঘমাসান:এই গল্প তৈরি হয়েছে বুন্দেলখণ্ডের দুর্গম অঞ্চলকে কেন্দ্র করে। এখানে একদিকে ভয়ঙ্কর ডাকাত সর্দার মহারাজ, অন্যদিকে তাঁকে ধরতে মরিয়া পুলিশ আধিকারিক আদিত্য। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে ক্ষমতার লড়াই, রাজনৈতিক দুর্নীতি এবং অপরাধের সঙ্গে জড়িয়ে থাকা অন্ধকার দিক। মহারাজের চরিত্রে দেখা যাবে অরশদ ওয়ারসীকে। পুলিশ আধিকারিক আদিত্যের ভূমিকায় রয়েছেন প্রতীক গাঁধী। ১১ সেপ্টেম্বর থেকে জি ফাইভে (Zee5) ছবিটি দেখা যাবে।প্রিন্স অফ মলিউড:সিনেমার দুনিয়ায় নিজের পরিচয় তৈরি করার স্বপ্ন দেখে ফিরোজ। কিন্তু নিজের স্বপ্নপূরণের পথেই বড় বাধা হয়ে দাঁড়ান তাঁর বাবা। ছেলের চলচ্চিত্রে পা রাখার সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে চান না তিনি। এরপর বাবার আপত্তি সামলে কীভাবে ফিরোজ নিজের লক্ষ্যে পৌঁছয়, সেই গল্পই হাসি-ঠাট্টার মোড়কে তুলে ধরেছে এই মালয়লম কমেডি-ড্রামা। ১১ সেপ্টেম্বর থেকে জিয়োহটস্টারে (Jio Hotstar) দেখা যাবে সিরিজটি।দ্য রেভলিউশনারিজ়:ইতিহাসের পাতা থেকে উঠে আসা চার তরুণ বিপ্লবীর গল্প নিয়ে তৈরি এই সিরিজ। স্বাধীনতার আন্দোলনে তাঁরা বেছে নিয়েছিলেন সশস্ত্র সংগ্রামের পথ। ব্রিটিশদের বিরুদ্ধে তাঁদের লড়াই শুধু বাংলাতেই পেরিয়ে ছড়িয়ে পড়েছিল পঞ্জাবেও। সিরিজে রাসবিহারী বসুর চরিত্রে ভুবন বাম, প্রতিভা লাহিড়ির ভূমিকায় প্রতিভা রান্তা, শচীন্দ্রনাথ সান্যালের চরিত্রে রোহিত শরাফ এবং বাঘাযতীনের ভূমিকায় দেখা যাবে গুরফতেহ পিরজ়াদাকে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিরিজ ১১ সেপ্টেম্বর থেকে দেখা যাবে প্রাইম ভিডিয়োয় (Prime Video)।গো টিম!:অফিসের চাপ, চাকরি যাওয়ার ভয় আর সহকর্মীদের মধ্যে অদ্ভুত প্রতিযোগিতা, সব মিলিয়ে তৈরি হয়েছে এই স্প্যানিশ ডার্ক কমেডি। একটি সমস্যায় থাকা চিজ কোম্পানির কর্মীদের সম্পর্ক মজবুত করতে তাঁদের পাঠানো হয় প্রত্যন্ত এক গ্রামে। কিন্তু সেখানে পৌঁছনোর পরই বদলে যায় পরিস্থিতি। কর্মীরা জানতে পারেন, সংস্থায় বড়সড় ছাঁটাই হতে চলেছে। আনন্দের টিম-বিল্ডিং ট্রিপ কীভাবে টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়, সেটাই এই ছবির মূল আকর্ষণ। শুক্রবার থেকে নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে ‘গো টিম!’।স্টোলেন হার্টবিটস:এক ভয়াবহ হামলার পর কোমায় চলে যায় অ্যানাবেল। তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হতে থাকে। সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ায় রাফায়েল নামে এক নার্স। মৃত মানুষের সঙ্গে যোগাযোগ করার অদ্ভুত ক্ষমতা রয়েছে রাফায়েলের। অ্যানাবেলকে প্রায় না চিনলেও তাঁর উপর হামলার রহস্য উদ্ঘাটনের জন্য সেই ক্ষমতাই সে কাজে লাগায়। রহস্য আর অতিপ্রাকৃত উপাদানে তৈরি এই সিরিজ ১১ সেপ্টেম্বর থেকে দেখা যাবে নেটফ্লিক্সে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত