Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Aryan Khan: আরিয়ান খানের ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর নতুন চমক, ২০২৭-এই শুরু শুটিং? রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
Aryan Khan: আরিয়ান খানের ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর নতুন চমক, ২০২৭-এই শুরু শুটিং? রইল বিস্তারিত
ছবিঃ সংগৃহীত

২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। আরিয়ান খানের পরিচালনায় এই ওয়েব সিরিজের প্রথম সিজনই দর্শকদের নজর কেড়েছিল। এবার সেই সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, ২০২৭ সালের মার্চ মাসে নতুন সিজনের শুটিং শুরু হতে পারে।


প্রথম সিজনের জনপ্রিয় চরিত্রগুলির বেশ কয়েকজনকে দর্শকরা আবারও দ্বিতীয় সিজনে দেখতে পাবেন বলেই জানা যাচ্ছে। মুখ্য চরিত্র আসমান সিংহ হিসাবে ফিরছেন লক্ষ্য। একই ভাবে করিশ্মা তলওয়ার চরিত্রে সহর বাম্বা, অজয় তলওয়ার চরিত্রে ববি দেওল, পারভেজ চরিত্রে রাঘব জুয়াল এবং সানিয়া চরিত্রে অনন্যা সিংহকেও ফের দেখা যেতে পারে। তবে আর কারা কারা ফিরছেন এই নিয়ে সঠিকভাবে কিছু প্রকাশ্যে আসেনি। 


‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ছিল আরিয়ান খানের পরিচালনা এবং চিত্রনাট্য লেখার প্রথম বড় কাজ। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছিলেন গৌরী খান। প্রথম সিজন শেষ হয়েছে একাধিক টুইস্ট নিয়ে, যা পরবর্তী গল্প নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করে। তবে দ্বিতীয় সিজনের গল্প ঠিক কোন জায়গা থেকে শুরু হবে, সেই বিষয়ে নির্মাতারা এখনও কিছু জানাননি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, দ্বিতীয় সিজন নিয়ে নেটফ্লিক্সের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

বিষয় : Entertainment Bads of Bollywood

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬


Aryan Khan: আরিয়ান খানের ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর নতুন চমক, ২০২৭-এই শুরু শুটিং? রইল বিস্তারিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। আরিয়ান খানের পরিচালনায় এই ওয়েব সিরিজের প্রথম সিজনই দর্শকদের নজর কেড়েছিল। এবার সেই সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, ২০২৭ সালের মার্চ মাসে নতুন সিজনের শুটিং শুরু হতে পারে।প্রথম সিজনের জনপ্রিয় চরিত্রগুলির বেশ কয়েকজনকে দর্শকরা আবারও দ্বিতীয় সিজনে দেখতে পাবেন বলেই জানা যাচ্ছে। মুখ্য চরিত্র আসমান সিংহ হিসাবে ফিরছেন লক্ষ্য। একই ভাবে করিশ্মা তলওয়ার চরিত্রে সহর বাম্বা, অজয় তলওয়ার চরিত্রে ববি দেওল, পারভেজ চরিত্রে রাঘব জুয়াল এবং সানিয়া চরিত্রে অনন্যা সিংহকেও ফের দেখা যেতে পারে। তবে আর কারা কারা ফিরছেন এই নিয়ে সঠিকভাবে কিছু প্রকাশ্যে আসেনি। ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ছিল আরিয়ান খানের পরিচালনা এবং চিত্রনাট্য লেখার প্রথম বড় কাজ। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছিলেন গৌরী খান। প্রথম সিজন শেষ হয়েছে একাধিক টুইস্ট নিয়ে, যা পরবর্তী গল্প নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করে। তবে দ্বিতীয় সিজনের গল্প ঠিক কোন জায়গা থেকে শুরু হবে, সেই বিষয়ে নির্মাতারা এখনও কিছু জানাননি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, দ্বিতীয় সিজন নিয়ে নেটফ্লিক্সের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত