Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাগবাজার মায়ের ঘাটে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী; ২১ জুন মোদীকে ‘স্বচ্ছ বাংলা’ উপহারের বার্তা

প্রকাশ : ১৭ জুন ২০২৬
 বাগবাজার মায়ের ঘাটে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী; ২১ জুন মোদীকে ‘স্বচ্ছ বাংলা’ উপহারের বার্তা
ছবি সংগৃহীত

কলকাতা: ঝাঁড়ু হাতে নিজেই নেমে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গার ঘাট পরিষ্কার রেখে স্বচ্ছতার বার্তা দিতে বুধবার সকালে বাগবাজার মায়ের ঘাটে সাফাই অভিযানে অংশ নিলেন তিনি। ঘাট পরিষ্কারের পাশাপাশি বৃক্ষরোপণ করেন এবং মন্দিরে পুজোও দেন মুখ্যমন্ত্রী।


রাজ্য সরকারের ‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে এই বিশেষ অভিযান। পাঁচদিনব্যাপী এই কর্মসূচির লক্ষ্য কলকাতার বিভিন্ন ঘাট, ধর্মীয় স্থান ও জনবহুল এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বুধবারের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।


সকালে বাগবাজার মায়ের ঘাটে পৌঁছে প্রথমে বৃক্ষরোপণ করেন শুভেন্দু। এরপর হাতে ঝাঁড়ু তুলে নিয়ে ঘাট পরিষ্কারের কাজে সরাসরি অংশ নেন তিনি। তাপস রায়ের সঙ্গে ঘাট চত্বর পরিষ্কার করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পরে মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বাংলায় একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, গঙ্গার ঘাট, মন্দির, বাজার এবং নাখোদা মসজিদ সংলগ্ন এলাকাতেও বিশেষ সাফাই অভিযান চলছে।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে আমরা একটি সুন্দর ও স্বচ্ছ বাংলা উপহার দেব।” উল্লেখ্য, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে শহরকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতেই এই বিশেষ উদ্যোগ বলে মনে করছে প্রশাসন।

বিষয় : Narendra Modi Suvendu Adhikary InternationalYogaDay2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১৭ জুন ২০২৬


বাগবাজার মায়ের ঘাটে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী; ২১ জুন মোদীকে ‘স্বচ্ছ বাংলা’ উপহারের বার্তা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image
কলকাতা: ঝাঁড়ু হাতে নিজেই নেমে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গার ঘাট পরিষ্কার রেখে স্বচ্ছতার বার্তা দিতে বুধবার সকালে বাগবাজার মায়ের ঘাটে সাফাই অভিযানে অংশ নিলেন তিনি। ঘাট পরিষ্কারের পাশাপাশি বৃক্ষরোপণ করেন এবং মন্দিরে পুজোও দেন মুখ্যমন্ত্রী।রাজ্য সরকারের ‘স্বচ্ছতাকে স্বাগত’ কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে এই বিশেষ অভিযান। পাঁচদিনব্যাপী এই কর্মসূচির লক্ষ্য কলকাতার বিভিন্ন ঘাট, ধর্মীয় স্থান ও জনবহুল এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বুধবারের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।সকালে বাগবাজার মায়ের ঘাটে পৌঁছে প্রথমে বৃক্ষরোপণ করেন শুভেন্দু। এরপর হাতে ঝাঁড়ু তুলে নিয়ে ঘাট পরিষ্কারের কাজে সরাসরি অংশ নেন তিনি। তাপস রায়ের সঙ্গে ঘাট চত্বর পরিষ্কার করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পরে মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বাংলায় একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, গঙ্গার ঘাট, মন্দির, বাজার এবং নাখোদা মসজিদ সংলগ্ন এলাকাতেও বিশেষ সাফাই অভিযান চলছে।এদিন মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে আমরা একটি সুন্দর ও স্বচ্ছ বাংলা উপহার দেব।” উল্লেখ্য, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে শহরকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতেই এই বিশেষ উদ্যোগ বলে মনে করছে প্রশাসন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার