Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সোমবার সকালে শিয়ালদহে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চত্বর! স্টেশনে পর্যাপ্ত জল না মেলায় চরম ক্ষুব্ধ দমকল!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
সোমবার সকালে শিয়ালদহে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চত্বর! স্টেশনে পর্যাপ্ত জল না মেলায় চরম ক্ষুব্ধ দমকল!
শিয়ালদহ স্টেশনের বাইরে খাবারের দোকানে আগুন। ছবি-সংগৃহীত

কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনেই বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শিয়ালদহ স্টেশন চত্বর। সোমবার সকালে স্টেশনের ঠিক বাইরে অবস্থিত ফুড কোর্টের একটি খাবারের দোকানে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই খাবারের দোকানের ঠিক সামনেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ঢোকার মূল প্রবেশপথ থাকায় ব্যস্ত সময়ে হাজার হাজার নিত্যযাত্রীর মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, কলকাতা পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকেরা।

ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এলাকাটি গার্ডরেল দিয়ে ঘিরে ফেলে দমকল বাহিনী। যে সরু পথ দিয়ে যাত্রী ও ট্যাক্সি চলাচল করে, সেখান দিয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছিল। তবে আগুন নেভাতে গিয়ে শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়তে হয় দমকলকর্মীদের। তাঁদের অভিযোগ, ব্যস্ততম এই রেল স্টেশনে পর্যাপ্ত জল মেলেনি, যার ফলে বাধ্য হয়ে বিকল্প উৎস থেকে জল এনে কাজ শুরু করতে হয়। পাশাপাশি ফুড কোর্টের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও কাজ করেনি বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

দোকানগুলি কাচ দিয়ে সম্পূর্ণ ঘেরা থাকায় ভিতরের বিষাক্ত ধোঁয়া বের করা অসম্ভব হয়ে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে কাচ ভেঙে ধোঁয়া বার করার ব্যবস্থা করা হয় এবং বিশেষ পোশাক পরিয়ে দমকলকর্মীদের ভিতরে পাঠানো হয়। দমকলের তৎপরতায় আগুন পুরোপুরি না নিভলেও আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে জনবহুল এই এলাকায় ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews KolkataNews EasternRailway HiddenStoriesNews SEALDAHSTATION SealdahFire FireBreakout FireEmergency

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ৩১ আগস্ট ২০২৬


সোমবার সকালে শিয়ালদহে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চত্বর! স্টেশনে পর্যাপ্ত জল না মেলায় চরম ক্ষুব্ধ দমকল!

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনেই বড়সড় অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শিয়ালদহ স্টেশন চত্বর। সোমবার সকালে স্টেশনের ঠিক বাইরে অবস্থিত ফুড কোর্টের একটি খাবারের দোকানে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই খাবারের দোকানের ঠিক সামনেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ঢোকার মূল প্রবেশপথ থাকায় ব্যস্ত সময়ে হাজার হাজার নিত্যযাত্রীর মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, কলকাতা পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকেরা।ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এলাকাটি গার্ডরেল দিয়ে ঘিরে ফেলে দমকল বাহিনী। যে সরু পথ দিয়ে যাত্রী ও ট্যাক্সি চলাচল করে, সেখান দিয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছিল। তবে আগুন নেভাতে গিয়ে শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়তে হয় দমকলকর্মীদের। তাঁদের অভিযোগ, ব্যস্ততম এই রেল স্টেশনে পর্যাপ্ত জল মেলেনি, যার ফলে বাধ্য হয়ে বিকল্প উৎস থেকে জল এনে কাজ শুরু করতে হয়। পাশাপাশি ফুড কোর্টের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও কাজ করেনি বলে দমকল সূত্রে জানা গিয়েছে।দোকানগুলি কাচ দিয়ে সম্পূর্ণ ঘেরা থাকায় ভিতরের বিষাক্ত ধোঁয়া বের করা অসম্ভব হয়ে পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে কাচ ভেঙে ধোঁয়া বার করার ব্যবস্থা করা হয় এবং বিশেষ পোশাক পরিয়ে দমকলকর্মীদের ভিতরে পাঠানো হয়। দমকলের তৎপরতায় আগুন পুরোপুরি না নিভলেও আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে জনবহুল এই এলাকায় ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত