Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সুপ্রিমে স্বস্তি মিললেও কাটেনি বিপদ! নতুন মামলায় রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি সুমিতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
সুপ্রিমে স্বস্তি মিললেও কাটেনি বিপদ! নতুন মামলায় রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি সুমিতের
ছবি সংগৃহীত

কলকাতাঃ সিআইডির দফতরে নিয়মিত হাজিরা দিচ্ছেন সুমিত রায়। এর মধ্যেই নতুন করে চারটি মামলায় বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। সেই আশঙ্কায় কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। সোমবার মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই শুনানি হতে পারে।


জমি-দুর্নীতি সংক্রান্ত মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন সুমিত। এরপরই তদন্তকারীদের সামনে হাজির হতে শুরু করেন তিনি। শনিবার সিআইডি দফতরে হাজিরার পর রবিবারও সেখানে যান। সোমবারও হাজিরা দিয়েছেন তিনি। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্যের বক্তব্য, ৭ অগস্ট রক্ষাকবচ সংক্রান্ত মামলাটির শুনানি হয়নি। সুমিত তদন্তে সহযোগিতা করছেন, তাই নতুন মামলাগুলিতে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়ার আবেদন জানানো হয়েছে। সেই আবেদন দ্রুত শুনতে আদালতের কাছে আর্জি জানানো হয়েছে।


সুমিতকে ঘিরে মামলার সূত্রপাত অবশ্য বেশ কিছুদিন আগেই। দীর্ঘ সময় তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। এরপর আগাম জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে যান তিনি। সেই আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। এখন সুপ্রিম কোর্টের রক্ষাকবচে একটি মামলায় সাময়িক স্বস্তি মিললেও নতুন চার মামলায় সেই সুরক্ষা মিলবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন। চলতি সপ্তাহে হাই কোর্টে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিষয় : Abhishek Banerjee Calcutta High Court Sumit Roy

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


সুপ্রিমে স্বস্তি মিললেও কাটেনি বিপদ! নতুন মামলায় রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি সুমিতের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ সিআইডির দফতরে নিয়মিত হাজিরা দিচ্ছেন সুমিত রায়। এর মধ্যেই নতুন করে চারটি মামলায় বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। সেই আশঙ্কায় কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। সোমবার মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই শুনানি হতে পারে।জমি-দুর্নীতি সংক্রান্ত মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন সুমিত। এরপরই তদন্তকারীদের সামনে হাজির হতে শুরু করেন তিনি। শনিবার সিআইডি দফতরে হাজিরার পর রবিবারও সেখানে যান। সোমবারও হাজিরা দিয়েছেন তিনি। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্যের বক্তব্য, ৭ অগস্ট রক্ষাকবচ সংক্রান্ত মামলাটির শুনানি হয়নি। সুমিত তদন্তে সহযোগিতা করছেন, তাই নতুন মামলাগুলিতে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়ার আবেদন জানানো হয়েছে। সেই আবেদন দ্রুত শুনতে আদালতের কাছে আর্জি জানানো হয়েছে।সুমিতকে ঘিরে মামলার সূত্রপাত অবশ্য বেশ কিছুদিন আগেই। দীর্ঘ সময় তাঁর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পুলিশের আবেদনের ভিত্তিতে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। এরপর আগাম জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে যান তিনি। সেই আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। এখন সুপ্রিম কোর্টের রক্ষাকবচে একটি মামলায় সাময়িক স্বস্তি মিললেও নতুন চার মামলায় সেই সুরক্ষা মিলবে কি না, এখন সেটাই বড় প্রশ্ন। চলতি সপ্তাহে হাই কোর্টে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত