Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সাইবার অপরাধে লাগাম টানতে বড়সড় অভিযান! ‘অপারেশন প্রহার’-এ জালে শতাধিক প্রতারক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
সাইবার অপরাধে লাগাম টানতে বড়সড় অভিযান! ‘অপারেশন প্রহার’-এ জালে শতাধিক প্রতারক
প্রতীকী ছবি

কলকাতাঃ সাইবার প্রতারণার সঙ্গে পরিচিত নন, এমন মানুষ খুব কমই আছে। প্রযুক্তি যত উন্নত হয়েছে, পাশাপাশি বেড়েছে সাইবার জালিয়াতির পরিধি। এর সঙ্গে যুক্ত হয়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো নতুন ফাঁদ। এই পরিস্থিতিতে এবার বড়সড় অভিযানে নামল রাজ্য পুলিশ। সাত দিন ধরে চলা ‘অপারেশন প্রহার’-এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে ১০৭ জনকে।


রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংয়ের উদ্যোগে কলকাতা-সহ গোটা রাজ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের নজরে ছিল সাইবার অপরাধের সম্ভাব্য ‘হটস্পট’। সেই জায়গাগুলিকে চিহ্নিত করে শুরু হয় তল্লাশি ও ধরপাকড়। পুলিশ সূত্রে খবর, অভিযানের ভিত্তি ছিল মোট ৬৯টি মামলা। তদন্তে উঠে এসেছে প্রায় ৯২.৬৪৪ কোটি টাকার সাইবার জালিয়াতির অভিযোগ। অভিযানের সময় পুলিশের হাতে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনটি ভুয়ো কল সেন্টারের সন্ধান পেয়েছেন তাঁরা। সাইবার প্রতারণার নেপথ্যে এই ধরনের কল সেন্টার কীভাবে কাজ করত, কারা সেগুলি পরিচালনা করত এবং প্রতারণার টাকা কোথায় যেত সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।


সাম্প্রতিক সময়ে বাংলার একাধিক এলাকায় ভুয়ো কল সেন্টার এবং সংগঠিত সাইবার অপরাধের অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো প্রতারণার কৌশল। অপরাধীরা কখনও তদন্তকারী সংস্থা, কখনও পুলিশ বা অন্য কোনও সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ‘অপারেশন প্রহার’ রাজ্যজুড়ে সাইবার অপরাধের নেটওয়ার্কে বড়সড় ভূমিকা গ্রহণ করেছে। 

বিষয় : Cyber Crime Lalbazar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


সাইবার অপরাধে লাগাম টানতে বড়সড় অভিযান! ‘অপারেশন প্রহার’-এ জালে শতাধিক প্রতারক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ সাইবার প্রতারণার সঙ্গে পরিচিত নন, এমন মানুষ খুব কমই আছে। প্রযুক্তি যত উন্নত হয়েছে, পাশাপাশি বেড়েছে সাইবার জালিয়াতির পরিধি। এর সঙ্গে যুক্ত হয়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো নতুন ফাঁদ। এই পরিস্থিতিতে এবার বড়সড় অভিযানে নামল রাজ্য পুলিশ। সাত দিন ধরে চলা ‘অপারেশন প্রহার’-এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে ১০৭ জনকে।রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংয়ের উদ্যোগে কলকাতা-সহ গোটা রাজ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের নজরে ছিল সাইবার অপরাধের সম্ভাব্য ‘হটস্পট’। সেই জায়গাগুলিকে চিহ্নিত করে শুরু হয় তল্লাশি ও ধরপাকড়। পুলিশ সূত্রে খবর, অভিযানের ভিত্তি ছিল মোট ৬৯টি মামলা। তদন্তে উঠে এসেছে প্রায় ৯২.৬৪৪ কোটি টাকার সাইবার জালিয়াতির অভিযোগ। অভিযানের সময় পুলিশের হাতে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনটি ভুয়ো কল সেন্টারের সন্ধান পেয়েছেন তাঁরা। সাইবার প্রতারণার নেপথ্যে এই ধরনের কল সেন্টার কীভাবে কাজ করত, কারা সেগুলি পরিচালনা করত এবং প্রতারণার টাকা কোথায় যেত সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।সাম্প্রতিক সময়ে বাংলার একাধিক এলাকায় ভুয়ো কল সেন্টার এবং সংগঠিত সাইবার অপরাধের অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো প্রতারণার কৌশল। অপরাধীরা কখনও তদন্তকারী সংস্থা, কখনও পুলিশ বা অন্য কোনও সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ‘অপারেশন প্রহার’ রাজ্যজুড়ে সাইবার অপরাধের নেটওয়ার্কে বড়সড় ভূমিকা গ্রহণ করেছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত