Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সময় কম, ঝুঁকি বেশি! ৬ বছরের শিশুর জটিল অস্ত্রোপচারে রানাঘাট হাসপাতালে সাফল্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
সময় কম, ঝুঁকি বেশি! ৬ বছরের শিশুর জটিল অস্ত্রোপচারে রানাঘাট হাসপাতালে সাফল্য
ছবি সংগৃহীত

নদিয়াঃ বয়স মাত্র ৬ বছর। তীব্র পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আসার পর পরীক্ষায় ধরা পড়ে অ্যাপেন্ডিক্সের সমস্যা। কিন্তু সাধারণ অ্যাপেন্ডিক্স নয়, শিশুটির অ্যাপেন্ডিক্স এতটাই ফুলে এবং খারাপ অবস্থায় ছিল যে যে কোনও সময় তা ফেটে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনে শেষ পর্যন্ত ঝুঁকি নিয়েই রানাঘাট মহকুমা হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে পেটের ব্যথা নিয়ে শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বুঝতে পারেন, অ্যাপেন্ডিক্সের অবস্থা অত্যন্ত খারাপ। দ্রুত অপারেশন না করলে তা ফেটে গিয়ে বড় বিপদ হতে পারে। ফলে দেরি না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিশুটিকে অ্যানেস্থেশিয়া দেওয়ার বিষয়টি চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাশাপাশি সরকারি হাসপাতালের পরিকাঠামোগত নানা সীমাবদ্ধতাও ছিল। তা সত্ত্বেও পরিস্থিতির গুরুত্ব বুঝে সেখানেই অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। শেষ পর্যন্ত সফলভাবেই সম্পন্ন হয় জটিল অস্ত্রোপচার। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সব ঠিক থাকলে আগামী দু’-তিন দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সময়মতো সিদ্ধান্ত নিয়ে সরকারি হাসপাতালেই সফল অস্ত্রোপচার হওয়ায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারেও।

বিষয় : governmenthospital HEALTHCARE ranaghathospital appendicitis childsurgery

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ১২ আগস্ট ২০২৬


সময় কম, ঝুঁকি বেশি! ৬ বছরের শিশুর জটিল অস্ত্রোপচারে রানাঘাট হাসপাতালে সাফল্য

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
নদিয়াঃ বয়স মাত্র ৬ বছর। তীব্র পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আসার পর পরীক্ষায় ধরা পড়ে অ্যাপেন্ডিক্সের সমস্যা। কিন্তু সাধারণ অ্যাপেন্ডিক্স নয়, শিশুটির অ্যাপেন্ডিক্স এতটাই ফুলে এবং খারাপ অবস্থায় ছিল যে যে কোনও সময় তা ফেটে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজনে শেষ পর্যন্ত ঝুঁকি নিয়েই রানাঘাট মহকুমা হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে পেটের ব্যথা নিয়ে শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বুঝতে পারেন, অ্যাপেন্ডিক্সের অবস্থা অত্যন্ত খারাপ। দ্রুত অপারেশন না করলে তা ফেটে গিয়ে বড় বিপদ হতে পারে। ফলে দেরি না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিশুটিকে অ্যানেস্থেশিয়া দেওয়ার বিষয়টি চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাশাপাশি সরকারি হাসপাতালের পরিকাঠামোগত নানা সীমাবদ্ধতাও ছিল। তা সত্ত্বেও পরিস্থিতির গুরুত্ব বুঝে সেখানেই অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। শেষ পর্যন্ত সফলভাবেই সম্পন্ন হয় জটিল অস্ত্রোপচার। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সব ঠিক থাকলে আগামী দু’-তিন দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সময়মতো সিদ্ধান্ত নিয়ে সরকারি হাসপাতালেই সফল অস্ত্রোপচার হওয়ায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারেও।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত