Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সকাল থেকে টানা বৃষ্টি! কলকাতা জুড়ে জলযন্ত্রণা, একাধিক রাস্তায় জল জমে থমকে জনজীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬
সকাল থেকে টানা বৃষ্টি! কলকাতা জুড়ে জলযন্ত্রণা, একাধিক রাস্তায় জল জমে থমকে জনজীবন
ছবি সংগৃহীত

কলকাতাঃ সপ্তাহের প্রথম কর্মদিবসেই বৃষ্টির ধাক্কায় ছন্দ হারাল কলকাতা। সকাল থেকে একটানা বর্ষণে শহরের একাধিক রাস্তায় জল জমেছে। কোথাও গোড়ালি, কোথাও হাঁটু ছুঁইছুঁই জল। তার জেরে বেড়েছে যানজট। অফিসের সময়ে রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।

উত্তর কলকাতা থেকে দক্ষিণের বিস্তীর্ণ অংশ, বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। পুরসভা সূত্রে খবর, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং গড়িয়াহাটে জল জমেছে। নিকো পার্ক সংলগ্ন রাস্তা, চিংড়িঘাটা ও সল্টলেকমুখী পথেও ধীর গতিতে চলছে যানবাহন। পাতিপুকুর-সহ কয়েকটি আন্ডারপাসেও জল জমেছে। পরিস্থিতি সামাল দিতে কলকাতার ১৬টি বরোর পাম্পিং স্টেশন চালু রাখা হয়েছে। জল জমা এলাকাগুলিতে পাম্পের মাধ্যমে জল বার করার কাজ চলছে। তবে লাগাতার বৃষ্টির কারণে দ্রুত জল নামানো যাচ্ছে না।

বৃষ্টির পরিমাণও ছিল যথেষ্ট বেশি। দুপুর ১টা পর্যন্ত বেলগাছিয়ায় সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। মানিকতলা, পাগলাডাঙা, তপসিয়া ও ঠনঠনিয়াতেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। এদিকে উত্তর হাওড়ার বাবুডাঙায় বৃষ্টির জেরে একটি তিনতলা বাড়ির ভিতরের অংশ ভেঙে পড়ে। বাড়ির ভিতরে আটকে পড়া মালিককে উদ্ধার করেন দমকলকর্মীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে।


বিষয় : kolkatatraffic KolkataRain kolkatawaterlogging heavyrain

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৭ আগস্ট ২০২৬


সকাল থেকে টানা বৃষ্টি! কলকাতা জুড়ে জলযন্ত্রণা, একাধিক রাস্তায় জল জমে থমকে জনজীবন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ সপ্তাহের প্রথম কর্মদিবসেই বৃষ্টির ধাক্কায় ছন্দ হারাল কলকাতা। সকাল থেকে একটানা বর্ষণে শহরের একাধিক রাস্তায় জল জমেছে। কোথাও গোড়ালি, কোথাও হাঁটু ছুঁইছুঁই জল। তার জেরে বেড়েছে যানজট। অফিসের সময়ে রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।উত্তর কলকাতা থেকে দক্ষিণের বিস্তীর্ণ অংশ, বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। পুরসভা সূত্রে খবর, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং গড়িয়াহাটে জল জমেছে। নিকো পার্ক সংলগ্ন রাস্তা, চিংড়িঘাটা ও সল্টলেকমুখী পথেও ধীর গতিতে চলছে যানবাহন। পাতিপুকুর-সহ কয়েকটি আন্ডারপাসেও জল জমেছে। পরিস্থিতি সামাল দিতে কলকাতার ১৬টি বরোর পাম্পিং স্টেশন চালু রাখা হয়েছে। জল জমা এলাকাগুলিতে পাম্পের মাধ্যমে জল বার করার কাজ চলছে। তবে লাগাতার বৃষ্টির কারণে দ্রুত জল নামানো যাচ্ছে না।বৃষ্টির পরিমাণও ছিল যথেষ্ট বেশি। দুপুর ১টা পর্যন্ত বেলগাছিয়ায় সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। মানিকতলা, পাগলাডাঙা, তপসিয়া ও ঠনঠনিয়াতেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। এদিকে উত্তর হাওড়ার বাবুডাঙায় বৃষ্টির জেরে একটি তিনতলা বাড়ির ভিতরের অংশ ভেঙে পড়ে। বাড়ির ভিতরে আটকে পড়া মালিককে উদ্ধার করেন দমকলকর্মীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত