Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রৌরকেল্লা স্টেশনে ট্রেনের টিকিটের নাম করে তরুণীকে ধর্ষণ, বরখাস্ত রেলকর্মী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
রৌরকেল্লা স্টেশনে ট্রেনের টিকিটের নাম করে তরুণীকে ধর্ষণ, বরখাস্ত রেলকর্মী
প্রতীকী ছবি

রৌরকেল্লা: ট্রেনের কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার নাম করে স্টেশনের ভেতরেই এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক রেলকর্মীর বিরুদ্ধে! মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার রৌরকেল্লা রেল স্টেশনে। অভিযোগ পাওয়ার পরপরই জিআরপি অভিযুক্ত রেলকর্মীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম কপিলেশ্বর সিংহ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রেল কর্তৃপক্ষ অভিযুক্তকে তড়িঘড়ি চাকরি থেকে বরখাস্ত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়ি বছর বয়সি ওই তরুণী তাঁর দুই তুতো ভাইকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রথমে তিতলা গড় স্টেশন থেকে হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেসে ওঠার পরিকল্পনা থাকলেও, ভুল ট্রেনে চেপে তাঁরা বৃহস্পতিবার সকালে রৌরকেল্লা স্টেশনে এসে পৌঁছান। সেখান থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য কনফার্মড টিকিটের খোঁজ করছিলেন তাঁরা, কিন্তু কাউন্টার থেকে টিকিট পাননি।

অভিযোগ, ঠিক সেই সুযোগেই তাঁদের সাহায্য করার আশ্বাস দিয়ে এগিয়ে আসেন রেলকর্মী কপিলেশ্বর সিংহ। টিকিট কনফার্ম করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি তাঁদের স্টেশন চত্বরে রেল আধিকারিকদের বিশ্রামকক্ষের কাছের একটি ঘরে নিয়ে যান। সেখানেই সুযোগ বুঝে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে পরিণাম খারাপ হবে বলে হুমকি দেয় অভিযুক্ত। তরুণীর মুখ বন্ধ রাখতে তাঁকে ২০০০ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।

অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, কিছু সময় পর ওই রেলকর্মী তাঁকে পুনরায় হেনস্থা করার চেষ্টা করলে তিনি কোনওমতে সেখান থেকে পালিয়ে বাঁচেন এবং ভাইদের সমস্ত বিষয়টি জানান। এরপরই ভাইয়েরা জিআরপির দ্বারে হাজির হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে তরুণীর জবানবন্দি নথিভুক্ত করা হবে।

ঘটনাটি ছড়িয়ে পড়তেই রেল চত্বরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে মারাত্মক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে রেলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আদিত্য চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তি রেলের ভাল্‌ভ অপারেটর পদে কর্মরত ছিলেন। অভিযোগের সত্যতা বিচারে তাঁকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি কোনও অবসরকালীন সুবিধা পাবেন না। একই সঙ্গে পুলিশি তদন্তে রেল কর্তৃপক্ষ সব ধরণের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BreakingNews CrimeNews HiddenStoriesNews odishanews railwaysafety IndianRailways RourkelaStation OdishaCrime GRP

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬


রৌরকেল্লা স্টেশনে ট্রেনের টিকিটের নাম করে তরুণীকে ধর্ষণ, বরখাস্ত রেলকর্মী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রৌরকেল্লা: ট্রেনের কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার নাম করে স্টেশনের ভেতরেই এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক রেলকর্মীর বিরুদ্ধে! মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার রৌরকেল্লা রেল স্টেশনে। অভিযোগ পাওয়ার পরপরই জিআরপি অভিযুক্ত রেলকর্মীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম কপিলেশ্বর সিংহ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রেল কর্তৃপক্ষ অভিযুক্তকে তড়িঘড়ি চাকরি থেকে বরখাস্ত করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়ি বছর বয়সি ওই তরুণী তাঁর দুই তুতো ভাইকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রথমে তিতলা গড় স্টেশন থেকে হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেসে ওঠার পরিকল্পনা থাকলেও, ভুল ট্রেনে চেপে তাঁরা বৃহস্পতিবার সকালে রৌরকেল্লা স্টেশনে এসে পৌঁছান। সেখান থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য কনফার্মড টিকিটের খোঁজ করছিলেন তাঁরা, কিন্তু কাউন্টার থেকে টিকিট পাননি।অভিযোগ, ঠিক সেই সুযোগেই তাঁদের সাহায্য করার আশ্বাস দিয়ে এগিয়ে আসেন রেলকর্মী কপিলেশ্বর সিংহ। টিকিট কনফার্ম করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি তাঁদের স্টেশন চত্বরে রেল আধিকারিকদের বিশ্রামকক্ষের কাছের একটি ঘরে নিয়ে যান। সেখানেই সুযোগ বুঝে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে পরিণাম খারাপ হবে বলে হুমকি দেয় অভিযুক্ত। তরুণীর মুখ বন্ধ রাখতে তাঁকে ২০০০ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, কিছু সময় পর ওই রেলকর্মী তাঁকে পুনরায় হেনস্থা করার চেষ্টা করলে তিনি কোনওমতে সেখান থেকে পালিয়ে বাঁচেন এবং ভাইদের সমস্ত বিষয়টি জানান। এরপরই ভাইয়েরা জিআরপির দ্বারে হাজির হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে তরুণীর জবানবন্দি নথিভুক্ত করা হবে।ঘটনাটি ছড়িয়ে পড়তেই রেল চত্বরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে মারাত্মক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে রেলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আদিত্য চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তি রেলের ভাল্‌ভ অপারেটর পদে কর্মরত ছিলেন। অভিযোগের সত্যতা বিচারে তাঁকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি কোনও অবসরকালীন সুবিধা পাবেন না। একই সঙ্গে পুলিশি তদন্তে রেল কর্তৃপক্ষ সব ধরণের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত