Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মা-বাবা-মেয়ের মৃত্যুর নেপথ্যে কে? দেওয়ালে ‘রবীন্দ্রনাথ’-এর নাম ঘিরে ধনেখালিতে রহস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
মা-বাবা-মেয়ের মৃত্যুর নেপথ্যে কে? দেওয়ালে ‘রবীন্দ্রনাথ’-এর নাম ঘিরে ধনেখালিতে রহস্য
ছবি সংগৃহীত

হুগলি: একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারকে ঘিরে হুগলির ধনেখালিতে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্পর্কে তাঁরা মা, বাবা এবং মেয়ে। শুক্রবার একটি ভাড়াবাড়ির বন্ধ ঘর থেকে তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, একটি লেখা ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। ঘরের সবুজ দেওয়ালে লেখা ছিল, “আমাদের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ।” কিন্তু কে এই রবীন্দ্রনাথ, কেন তাঁর নাম লেখা হল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনেখালির সোমসপুর দুলেপাড়ায় একটি বাড়ির একতলা ভাড়া নিয়েছিলেন উত্তম চাঁই নামে এক ব্যক্তি। পরিবারের আদি বাড়ি ডানকুনিতে বলে জানা গিয়েছে। মাস তিনেক আগে স্ত্রী রূপা এবং মেয়ে অঙ্কিতাকে নিয়ে সেখানে থাকতে শুরু করেন তিনি। স্থানীয়দের দাবি, এলাকার মানুষের সাথে তাঁরা খুব একটা মেলামেশা করতেন না। শুক্রবার তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ। তিন জনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে। পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তের সময়ই পুলিশের নজরে পড়ে ঘরের দেওয়ালে লেখা ওই বার্তা। এরপরই তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই রবীন্দ্রনাথ আসলে কে?


হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তিন জনের মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তাঁরা আত্মহত্যা করেছেন নাকি এই ‘রবীন্দ্রনাথ’ বলে ব্যক্তির কোনও যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

বিষয় : Crime Hoogly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


মা-বাবা-মেয়ের মৃত্যুর নেপথ্যে কে? দেওয়ালে ‘রবীন্দ্রনাথ’-এর নাম ঘিরে ধনেখালিতে রহস্য

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
হুগলি: একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারকে ঘিরে হুগলির ধনেখালিতে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্পর্কে তাঁরা মা, বাবা এবং মেয়ে। শুক্রবার একটি ভাড়াবাড়ির বন্ধ ঘর থেকে তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, একটি লেখা ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। ঘরের সবুজ দেওয়ালে লেখা ছিল, “আমাদের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ।” কিন্তু কে এই রবীন্দ্রনাথ, কেন তাঁর নাম লেখা হল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনেখালির সোমসপুর দুলেপাড়ায় একটি বাড়ির একতলা ভাড়া নিয়েছিলেন উত্তম চাঁই নামে এক ব্যক্তি। পরিবারের আদি বাড়ি ডানকুনিতে বলে জানা গিয়েছে। মাস তিনেক আগে স্ত্রী রূপা এবং মেয়ে অঙ্কিতাকে নিয়ে সেখানে থাকতে শুরু করেন তিনি। স্থানীয়দের দাবি, এলাকার মানুষের সাথে তাঁরা খুব একটা মেলামেশা করতেন না। শুক্রবার তিন জনের দেহ উদ্ধার করে পুলিশ। তিন জনকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে। পরে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তের সময়ই পুলিশের নজরে পড়ে ঘরের দেওয়ালে লেখা ওই বার্তা। এরপরই তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই রবীন্দ্রনাথ আসলে কে?হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তিন জনের মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তাঁরা আত্মহত্যা করেছেন নাকি এই ‘রবীন্দ্রনাথ’ বলে ব্যক্তির কোনও যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত