Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মসজিদের মাইক খুলে দেওয়ার প্রতিবাদে মিছিল, তবে মাইক ব্যবহারেই নিষেধ! কী বলল হাই কোর্ট?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬
মসজিদের মাইক খুলে দেওয়ার প্রতিবাদে মিছিল, তবে মাইক ব্যবহারেই নিষেধ! কী বলল হাই কোর্ট?
ছবি সংগৃহীত

কলকাতাঃ মসজিদের মাইক খুলে দেওয়ার প্রতিবাদে শেষ পর্যন্ত পথে নামার অনুমতি মিলল। সোমবার কলকাতা হাই কোর্টের নির্দেশ দিল, আন্দোলনকারীরা রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিল করতে পারবেন। তবে একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত।


বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, সর্বোচ্চ ৭৫০ জনকে নিয়ে মিছিল করা যাবে। সকাল সাড়ে ১১টা থেকে মিছিল শুরু করে এক ঘণ্টার মধ্যেই তা শেষ করতে হবে। তবে মিছিলে কোনও মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, ধর্মীয় স্থান থেকে মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ১১ আগস্ট মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করেছিল একটি সংগঠন। সোমবার সকালে মামলাটি আদালতের নজরে আনেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। রাজ্যের তরফে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়ে ৩০০ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি অন্য রুটে মিছিল করার কথাও জানানো হয়। তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত ৭৫০ জনকে নিয়ে মিছিলের অনুমতি দেয় আদালত।


এদিকে ধর্মীয় স্থান থেকে মাইক খুলে দেওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যদিও আগেই তা খারিজ করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কোনও নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে নিশানা করে অভিযান চালানো হচ্ছে না। কলকাতা হাই কোর্টের ২০২০ সালের নির্দেশ মেনেই লাউডস্পিকার নিয়ে অভিযান চলছে। শুধু মসজিদ নয়, পাশাপাশি মন্দির থেকেও লাউডস্পিকার সরানো হয়েছে বলে দাবি রাজ্যের।

বিষয় : Calcutta High Court

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১০ আগস্ট ২০২৬


মসজিদের মাইক খুলে দেওয়ার প্রতিবাদে মিছিল, তবে মাইক ব্যবহারেই নিষেধ! কী বলল হাই কোর্ট?

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ মসজিদের মাইক খুলে দেওয়ার প্রতিবাদে শেষ পর্যন্ত পথে নামার অনুমতি মিলল। সোমবার কলকাতা হাই কোর্টের নির্দেশ দিল, আন্দোলনকারীরা রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিল করতে পারবেন। তবে একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত।বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, সর্বোচ্চ ৭৫০ জনকে নিয়ে মিছিল করা যাবে। সকাল সাড়ে ১১টা থেকে মিছিল শুরু করে এক ঘণ্টার মধ্যেই তা শেষ করতে হবে। তবে মিছিলে কোনও মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, ধর্মীয় স্থান থেকে মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ১১ আগস্ট মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করেছিল একটি সংগঠন। সোমবার সকালে মামলাটি আদালতের নজরে আনেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। রাজ্যের তরফে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়ে ৩০০ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি অন্য রুটে মিছিল করার কথাও জানানো হয়। তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত ৭৫০ জনকে নিয়ে মিছিলের অনুমতি দেয় আদালত।এদিকে ধর্মীয় স্থান থেকে মাইক খুলে দেওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যদিও আগেই তা খারিজ করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কোনও নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে নিশানা করে অভিযান চালানো হচ্ছে না। কলকাতা হাই কোর্টের ২০২০ সালের নির্দেশ মেনেই লাউডস্পিকার নিয়ে অভিযান চলছে। শুধু মসজিদ নয়, পাশাপাশি মন্দির থেকেও লাউডস্পিকার সরানো হয়েছে বলে দাবি রাজ্যের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত