Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রাক্তন পুরপ্রধানকে ঘিরে হঠাৎ উত্তপ্ত খড়দহ, থানার বাইরে ডিম-ইটের বৃষ্টি, জখম পুলিশকর্মী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রাক্তন পুরপ্রধানকে ঘিরে হঠাৎ উত্তপ্ত খড়দহ, থানার বাইরে ডিম-ইটের বৃষ্টি, জখম পুলিশকর্মী
ছবি সংগৃহীত

কলকাতাঃ আরজি করের দ্রুত সৎকারের মামলায় ধৃত সোমনাথ দে-কে ঘিরে প্রতিবাদে উত্তাল খড়দহ। বৃষ্টির মধ্যেই শুক্রবার সকাল থেকে থানার বাইরে ভিড় জমতে শুরু করেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তাঁকে থানা থেকে বের করার সময় মাথায় হেলমেট পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করতে হয় পুলিশকে। কিন্তু তার মধ্যেই শুরু হয়ে যায় ডিম এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি।


বিক্ষোভকারীদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রাক্তন পুরপ্রধানকে লক্ষ্য করে ছোড়া ইট-পাটকেলের কয়েকটি পুলিশকর্মীদের গায়েও লাগে। ঘটনায় আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। পরে কড়া নিরাপত্তার মধ্যে সোমনাথকে প্রিজন ভ্যানে করে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয় আরজি কর মামলার পর মৃতদেহ দ্রুত সৎকার এবং তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে সোমনাথের নাম সামনে আসে। বৃহস্পতিবার কর্নাটক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোরে কলকাতায় আনার পর তাঁকে খড়দহ থানায় রাখা হয়েছিল। এরপরই সোমনাথকে দেখার সঙ্গে সঙ্গে শুরু হয় স্লোগান এবং বিক্ষোভ। 


মামলার সূত্রপাত ২০২৪ সালের ৯ আগস্টের ঘটনায়। আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ধর্ষণ ও খুনের অভিযোগে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। পরবর্তী সময়ে মৃতদেহ দ্রুত সৎকার এবং ঘটনাস্থলের তথ্যপ্রমাণ নিয়ে প্রশ্ন তুলে নতুন মামলা করা হয়। ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতে সোমনাথকে পেশ করে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। এরপর তাঁকে জিজ্ঞাবাসাদ করা হবে বলে জানা গিয়েছে। 

বিষয় : R G Kar Case Protest

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬


প্রাক্তন পুরপ্রধানকে ঘিরে হঠাৎ উত্তপ্ত খড়দহ, থানার বাইরে ডিম-ইটের বৃষ্টি, জখম পুলিশকর্মী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতাঃ আরজি করের দ্রুত সৎকারের মামলায় ধৃত সোমনাথ দে-কে ঘিরে প্রতিবাদে উত্তাল খড়দহ। বৃষ্টির মধ্যেই শুক্রবার সকাল থেকে থানার বাইরে ভিড় জমতে শুরু করেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তাঁকে থানা থেকে বের করার সময় মাথায় হেলমেট পরিয়ে গাড়িতে তোলার চেষ্টা করতে হয় পুলিশকে। কিন্তু তার মধ্যেই শুরু হয়ে যায় ডিম এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি।বিক্ষোভকারীদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রাক্তন পুরপ্রধানকে লক্ষ্য করে ছোড়া ইট-পাটকেলের কয়েকটি পুলিশকর্মীদের গায়েও লাগে। ঘটনায় আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। পরে কড়া নিরাপত্তার মধ্যে সোমনাথকে প্রিজন ভ্যানে করে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয় আরজি কর মামলার পর মৃতদেহ দ্রুত সৎকার এবং তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে সোমনাথের নাম সামনে আসে। বৃহস্পতিবার কর্নাটক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোরে কলকাতায় আনার পর তাঁকে খড়দহ থানায় রাখা হয়েছিল। এরপরই সোমনাথকে দেখার সঙ্গে সঙ্গে শুরু হয় স্লোগান এবং বিক্ষোভ। মামলার সূত্রপাত ২০২৪ সালের ৯ আগস্টের ঘটনায়। আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ধর্ষণ ও খুনের অভিযোগে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। পরবর্তী সময়ে মৃতদেহ দ্রুত সৎকার এবং ঘটনাস্থলের তথ্যপ্রমাণ নিয়ে প্রশ্ন তুলে নতুন মামলা করা হয়। ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতে সোমনাথকে পেশ করে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। এরপর তাঁকে জিজ্ঞাবাসাদ করা হবে বলে জানা গিয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত