প্যাকেট খুললেই কতটা চিনি, নুন বা চর্বি শরীরে ঢুকছে, এবার তা নিয়ে আরও কড়া নজরদারি চায় সুপ্রিম কোর্ট। অতিরিক্ত চিনি, নুন ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত প্যাকেটজাত খাবারে সতর্কীকরণ লেবেল লাগানোর বিষয়ে কেন্দ্রকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত।
বৃহস্পতিবার বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ কেন্দ্র ও এফএসএসএআইয়ের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে। আদালতের প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্তে কোনও কর্পোরেট সংস্থার চাপ কাজ করছে কি না। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের প্রসঙ্গ তুলে আদালত জানায়, বাণিজ্যিক স্বার্থের প্রভাব এখানে থাকা উচিত নয়। মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী দাবি করেন, প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারক সংস্থাগুলি সতর্কতামূলক লেবেলিংয়ের বিরোধিতা করছে।
সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ব্রিজেন্দ্র চাহার আদালতের কাছে সরকারের কর্মপন্থা ব্যাখ্যা করার সময় চাইলেও বেঞ্চ স্পষ্ট করে দেয়, আগের নির্দেশই কার্যকর করতে হবে। কেন্দ্রকে দুই সপ্তাহের মধ্যে লেবেলিং বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ করতে হবে। পরবর্তী শুনানিতে প্রয়োজন হলে সরাসরি নির্দেশ জারি করা হবে।
বিষয় : SupremeCourt FOODSAFETY FSSAINews packagedfood

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন