এয়ার ইন্ডিয়াকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এক পাইলটের ডোপ টেস্টে মাদক ধরা পড়ার পর এবার একই পরীক্ষায় প্রাথমিকভাবে ‘ফেল’ আরও দুই বিমান চালক। ইতিমধ্যেই তাঁদের বিমান চালানোর সূচি থেকে থেকে সরিয়ে রাখা হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ করা হবে না।
সম্প্রতি ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আচমকা তীব্র ঝাঁকুনির ঘটনায় ১১ যাত্রী ও চার বিমানকর্মী আহত হন। সেই ঘটনার তদন্তের মধ্যেই এক পাইলটের ডোপ টেস্টে সাইকোঅ্যাক্টিভ পদার্থের উপস্থিতি মেলে। পরপর দু’বার পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। পরীক্ষায় গাঁজার পাশাপাশি ঘুমের ওষুধের উপস্থিতিও ধরা পড়ে। ওই পাইলট দাবি করেছিলেন, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকায় তিনি ঘুমের ওষুধ নিয়েছিলেন।
এরপরই সব পাইলটের মাদক পরীক্ষা বাধ্যতামূলক করে এয়ার ইন্ডিয়া। এখনও পর্যন্ত প্রায় ৩০০ পাইলটের পরীক্ষা হয়েছে। সেখানেই প্রাথমিকভাবে ‘ফেল’ আরও দু’জন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত রিপোর্ট আসার কথা। রিপোর্টেও একই ফল থাকলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।
বিষয় : AirIndia AVIATION PILOTALERT DRUGTEST

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন