Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পড়ুয়াদের পাতে এবার সপ্তাহে ২ দিন ডিম! জোর প্রস্তুতি শিক্ষা ভবনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬
পড়ুয়াদের পাতে এবার সপ্তাহে ২ দিন ডিম! জোর প্রস্তুতি শিক্ষা ভবনের
ছবি সংগৃহীত

কলকাতা: কলকাতার সরকারি স্কুলগুলি মিড-ডে মিলে সপ্তাহে দু'দিন ডিম দেওয়ার পরিকল্পনা নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। তবে কীভাবে এই ব্যবস্থা চালু করা হবে তা নিয়ে স্কুলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করছে শিক্ষা ভবন। 

বৃহস্পতিবার শিক্ষা ভবনে মিড-ডে মিল (পিএম পোষণ) প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কলকাতার বিভিন্ন স্কুলের প্রতিনিধিদের বৈঠক হয়। আপাতত মিড-ডে মিলে ডিম সরবরাহের ব্যবস্থা স্কুলগুলিকেই করতে হবে, প্রাথমিকভাবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শুক্রবারের মধ্যেই কলকাতার প্রায় ৫০০টি স্কুলকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে সব স্কুলে বর্তমানে ইসকন মিড-ডে মিল সরবরাহ করছে, সেখানকার প্রধান শিক্ষকরাও বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের জানানো হয়েছে, আপাতত ডিম সরবরাহের দায়িত্ব স্কুলগুলিকেই নিতে হবে। তবে এই খাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা রাজ্য সরকার দেবে বলে জানানো হয়েছে। যদিও পিএম পোষণ প্রকল্পের এক আধিকারিক জানিয়েছেন, সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে। 


বৈঠকে উপস্থিত এক প্রধান শিক্ষিকার দাবি, কলকাতার প্রায় ১,৮০০টি স্কুলে সপ্তাহে দু'দিন করে ডিম দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য প্রতিটি ডিমের জন্য ১৬ টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে। যেসব স্কুলে স্বনির্ভর গোষ্ঠী খাবার সরবরাহ করে, তাদের কাছ থেকেও ডিম কেনা যেতে পারে। সেই খরচও সরকার বহন করবে। পিএম পোষণ প্রকল্পের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে স্কুলগুলিতে স্টোভ বা হিটারও দেওয়া হবে, যাতে স্কুলেই ডিম সিদ্ধ করে পড়ুয়াদের পরিবেশন করা যায়।

বিষয় : Mid-Day Meal Iskcon

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬


পড়ুয়াদের পাতে এবার সপ্তাহে ২ দিন ডিম! জোর প্রস্তুতি শিক্ষা ভবনের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: কলকাতার সরকারি স্কুলগুলি মিড-ডে মিলে সপ্তাহে দু'দিন ডিম দেওয়ার পরিকল্পনা নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। তবে কীভাবে এই ব্যবস্থা চালু করা হবে তা নিয়ে স্কুলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করছে শিক্ষা ভবন। বৃহস্পতিবার শিক্ষা ভবনে মিড-ডে মিল (পিএম পোষণ) প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কলকাতার বিভিন্ন স্কুলের প্রতিনিধিদের বৈঠক হয়। আপাতত মিড-ডে মিলে ডিম সরবরাহের ব্যবস্থা স্কুলগুলিকেই করতে হবে, প্রাথমিকভাবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শুক্রবারের মধ্যেই কলকাতার প্রায় ৫০০টি স্কুলকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে সব স্কুলে বর্তমানে ইসকন মিড-ডে মিল সরবরাহ করছে, সেখানকার প্রধান শিক্ষকরাও বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের জানানো হয়েছে, আপাতত ডিম সরবরাহের দায়িত্ব স্কুলগুলিকেই নিতে হবে। তবে এই খাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা রাজ্য সরকার দেবে বলে জানানো হয়েছে। যদিও পিএম পোষণ প্রকল্পের এক আধিকারিক জানিয়েছেন, সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে। বৈঠকে উপস্থিত এক প্রধান শিক্ষিকার দাবি, কলকাতার প্রায় ১,৮০০টি স্কুলে সপ্তাহে দু'দিন করে ডিম দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য প্রতিটি ডিমের জন্য ১৬ টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে। যেসব স্কুলে স্বনির্ভর গোষ্ঠী খাবার সরবরাহ করে, তাদের কাছ থেকেও ডিম কেনা যেতে পারে। সেই খরচও সরকার বহন করবে। পিএম পোষণ প্রকল্পের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে স্কুলগুলিতে স্টোভ বা হিটারও দেওয়া হবে, যাতে স্কুলেই ডিম সিদ্ধ করে পড়ুয়াদের পরিবেশন করা যায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত