Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইমেলে নালিশ মুখ্যমন্ত্রী শুভেন্দুকে!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬
দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইমেলে নালিশ মুখ্যমন্ত্রী শুভেন্দুকে!
প্রতীকী ছবি

দুবরাজপুর: প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থা ও কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ। বীরভূমের দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এলাকারই এক আইসিডিএস সুপারভাইজার। অভিযোগকারিণীর দাবি, বেশ কিছুদিন ধরে ওই বিডিও তাঁকে ফোন ও মেসেজে নানাভাবে বিরক্ত করছিলেন এবং সরাসরি অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় কর্মক্ষেত্রে তাঁকে নানা প্রশাসনিক জটিলতায় ফেলে চরম মানসিক নির্যাতন করা হয় বলে সরব হয়েছেন তিনি।

ঘটনাটি ঘিরে চরম অসন্তোষ তৈরি হতেই বৃহস্পতিবার দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই আইসিডিএস কর্মী। তবে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, অভিযোগপত্র জমা দেওয়ার জন্য দুপুর ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টা তাঁকে থানায় বসিয়ে রাখা হয়, তবে শেষপর্যন্ত পুলিশ তাঁর লিখিত অভিযোগ গ্রহণ করে। আইনি পদক্ষেপের পাশাপাশি পুরো বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বীরভূমের জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের সর্বোচ্চ স্তরে ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছেন তিনি।

ঘটনা জানাজানি হতেই দুবরাজপুরের প্রশাসনিক মহলে জোর আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে যাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ, সেই অভিযুক্ত বিডিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। দুবরাজপুর থানার পক্ষ থেকেও তদন্ত চলছে এই দোহাই দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

সরকারি দপ্তরের অন্দরে এমন চাঞ্চল্যকর অভিযোগে চরম অস্বস্তিতে স্থানীয় প্রশাসন, এখন দেখার জল কত দূর গড়ায়!


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BengalPolitics BreakingNews CrimeNews BIRBHUMNEWS HiddenStoriesNews Dubrajpur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬


দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইমেলে নালিশ মুখ্যমন্ত্রী শুভেন্দুকে!

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image
দুবরাজপুর: প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থা ও কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ। বীরভূমের দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এলাকারই এক আইসিডিএস সুপারভাইজার। অভিযোগকারিণীর দাবি, বেশ কিছুদিন ধরে ওই বিডিও তাঁকে ফোন ও মেসেজে নানাভাবে বিরক্ত করছিলেন এবং সরাসরি অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় কর্মক্ষেত্রে তাঁকে নানা প্রশাসনিক জটিলতায় ফেলে চরম মানসিক নির্যাতন করা হয় বলে সরব হয়েছেন তিনি।ঘটনাটি ঘিরে চরম অসন্তোষ তৈরি হতেই বৃহস্পতিবার দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই আইসিডিএস কর্মী। তবে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, অভিযোগপত্র জমা দেওয়ার জন্য দুপুর ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টা তাঁকে থানায় বসিয়ে রাখা হয়, তবে শেষপর্যন্ত পুলিশ তাঁর লিখিত অভিযোগ গ্রহণ করে। আইনি পদক্ষেপের পাশাপাশি পুরো বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বীরভূমের জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের সর্বোচ্চ স্তরে ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছেন তিনি।ঘটনা জানাজানি হতেই দুবরাজপুরের প্রশাসনিক মহলে জোর আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে যাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ, সেই অভিযুক্ত বিডিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। দুবরাজপুর থানার পক্ষ থেকেও তদন্ত চলছে এই দোহাই দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।সরকারি দপ্তরের অন্দরে এমন চাঞ্চল্যকর অভিযোগে চরম অস্বস্তিতে স্থানীয় প্রশাসন, এখন দেখার জল কত দূর গড়ায়!হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত