Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দিল্লিতে পাক হাই কমিশনে বুলডোজার! কী কারণে ভাঙা হল একাধিক কাঠামো?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
দিল্লিতে পাক হাই কমিশনে বুলডোজার! কী কারণে ভাঙা হল একাধিক কাঠামো?
ছবি সংগৃহীত

দিল্লিঃ ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে নিরাপত্তার ব্যারিকেড সরানোর ঘটনার কয়েক দিনের মধ্যেই এবার দিল্লিতে পদক্ষেপ। বেআইনি নির্মাণের অভিযোগে পাকিস্তান হাই কমিশনের বাইরে বুলডোজার চালিয়ে একাধিক কাঠামো ভেঙে দেওয়া হল।


প্রশাসন সূত্রে খবর, পাকিস্তান হাই কমিশনের বাইরে এবং ভিসা বিভাগের কাছে ব্যারিকেড, ধাতব রেলিং এবং গেট-সহ কয়েকটি কাঠামো তৈরি করা হয়েছিল। অভিযোগ, সেগুলির একাংশ সরকারি অনুমোদিত সীমানার বাইরে ছিল। এরপরই বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ করে। বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় ওই নির্মাণগুলি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভাঙা ধাতব রেলিং, বিভিন্ন কাঠামোর অংশ, কংক্রিট ও ইটের টুকরো ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। টিনের শেড এবং সাদা ধাতব বেড়ার অংশও দেখা যায় সেখানে। যদিও ভিডিওটির সত্যতা কতটা তা জানা যায়নি। তবে এই অভিযানে পাকিস্তান হাই কমিশনের মূল ভবন বা প্রধান প্রবেশপথের কোনও ক্ষতি হয়নি। 


প্রসঙ্গত, গত ১৭ অগস্ট ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে বসানো ব্যারিকেড সরিয়ে দিয়েছিল পাকিস্তান সরকার। ওই সিদ্ধান্তের পিছনে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। তা নিয়ে বিতর্কের মধ্যেই তিন দিনের মাথায় দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে বেআইনি নির্মাণ ভাঙার ঘটনা ঘটল।

বিষয় : India Pakistan High Comission

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


দিল্লিতে পাক হাই কমিশনে বুলডোজার! কী কারণে ভাঙা হল একাধিক কাঠামো?

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
দিল্লিঃ ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে নিরাপত্তার ব্যারিকেড সরানোর ঘটনার কয়েক দিনের মধ্যেই এবার দিল্লিতে পদক্ষেপ। বেআইনি নির্মাণের অভিযোগে পাকিস্তান হাই কমিশনের বাইরে বুলডোজার চালিয়ে একাধিক কাঠামো ভেঙে দেওয়া হল।প্রশাসন সূত্রে খবর, পাকিস্তান হাই কমিশনের বাইরে এবং ভিসা বিভাগের কাছে ব্যারিকেড, ধাতব রেলিং এবং গেট-সহ কয়েকটি কাঠামো তৈরি করা হয়েছিল। অভিযোগ, সেগুলির একাংশ সরকারি অনুমোদিত সীমানার বাইরে ছিল। এরপরই বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ করে। বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় ওই নির্মাণগুলি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভাঙা ধাতব রেলিং, বিভিন্ন কাঠামোর অংশ, কংক্রিট ও ইটের টুকরো ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। টিনের শেড এবং সাদা ধাতব বেড়ার অংশও দেখা যায় সেখানে। যদিও ভিডিওটির সত্যতা কতটা তা জানা যায়নি। তবে এই অভিযানে পাকিস্তান হাই কমিশনের মূল ভবন বা প্রধান প্রবেশপথের কোনও ক্ষতি হয়নি। প্রসঙ্গত, গত ১৭ অগস্ট ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে বসানো ব্যারিকেড সরিয়ে দিয়েছিল পাকিস্তান সরকার। ওই সিদ্ধান্তের পিছনে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি বলে অভিযোগ ওঠে। তা নিয়ে বিতর্কের মধ্যেই তিন দিনের মাথায় দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে বেআইনি নির্মাণ ভাঙার ঘটনা ঘটল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত