Hidden Stories (বাংলা)
সর্বশেষ

দমদম পার্কে রেলিং থেকে ঝুলছে যুবকের দেহ, মাটিতে ঠেকানো পা! আত্মহত্যা নাকি খুন ঘিরে ঘনীভূত রহস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬
দমদম পার্কে রেলিং থেকে ঝুলছে যুবকের দেহ, মাটিতে ঠেকানো পা! আত্মহত্যা নাকি খুন ঘিরে ঘনীভূত রহস্য
ছবি--প্রতীকী

কলকাতা: সাতসকালে তিলোত্তমায় হাড়হিম করা কাণ্ড! শহরের বুকেই পার্কের রেলিং থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দমদম পার্ক এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ। তবে এটি নিছকই আত্মহত্যা নাকি যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।


বেতন বৃদ্ধি সহ ১৭ দফা দাবিতে পথে আইসিডিএস কর্মীরা


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথম দমদম পার্কের রেলিংয়ে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আতঙ্কিত মানুষজন সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, যুবকের দেহটি অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিল এবং তাঁর পা মাটি ছুঁয়ে ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে এখনও পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি, তা জানার চেষ্টা চলছে।


এই চাঞ্চল্যকর দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই যুবক কী করে ওখানে এলেন? যদি তিনি আত্মহত্যা করে থাকেন, তবে কি বিষয়টি কারও নজরে পড়ল না? আর যদি অন্য কোথাও খুন করে দেহটি এখানে এনে ঝুলিয়ে দেওয়া হয়, তবে সেটাই বা কীভাবে সবার নজর এড়িয়ে গেল? আপাতত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলেই এই মৃত্যু রহস্যের আসল কারণ স্পষ্ট হবে।

বিষয় : CRIMEUPDATE KOLKATACRIME dumdumpark murderorsuicide laketownpolice

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


দমদম পার্কে রেলিং থেকে ঝুলছে যুবকের দেহ, মাটিতে ঠেকানো পা! আত্মহত্যা নাকি খুন ঘিরে ঘনীভূত রহস্য

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image
কলকাতা: সাতসকালে তিলোত্তমায় হাড়হিম করা কাণ্ড! শহরের বুকেই পার্কের রেলিং থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দমদম পার্ক এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ। তবে এটি নিছকই আত্মহত্যা নাকি যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।বেতন বৃদ্ধি সহ ১৭ দফা দাবিতে পথে আইসিডিএস কর্মীরাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথম দমদম পার্কের রেলিংয়ে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আতঙ্কিত মানুষজন সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, যুবকের দেহটি অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিল এবং তাঁর পা মাটি ছুঁয়ে ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে এখনও পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি, তা জানার চেষ্টা চলছে।এই চাঞ্চল্যকর দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই যুবক কী করে ওখানে এলেন? যদি তিনি আত্মহত্যা করে থাকেন, তবে কি বিষয়টি কারও নজরে পড়ল না? আর যদি অন্য কোথাও খুন করে দেহটি এখানে এনে ঝুলিয়ে দেওয়া হয়, তবে সেটাই বা কীভাবে সবার নজর এড়িয়ে গেল? আপাতত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলেই এই মৃত্যু রহস্যের আসল কারণ স্পষ্ট হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত