Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তারাপীঠ ও নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের জের, দিঘার হোটেলে পর্যটকদের সুরক্ষায় ছাদের বৃষ্টির জল সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
তারাপীঠ ও নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের জের, দিঘার হোটেলে পর্যটকদের সুরক্ষায় ছাদের বৃষ্টির জল সংরক্ষণের নির্দেশ
দিঘার হোটেলে পর্যটকদের সুরক্ষায় পরিকল্পনা প্রশাসনের। ফাইল ছবি

দিঘা: তারাপীঠ ও কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসল জেলা প্রশাসন। সপ্তাহান্তে কিংবা লম্বা ছুটিতে পর্যটকদের অন্যতম পছন্দের ঠিকানা দিঘা ও মন্দারমণির হোটেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হল। পর্যটকদের জীবনহানি রুখতে এবং জরুরি পরিস্থিতিতে আগুন নেভানোর পরিকাঠামো মজবুত করতে সৈকত শহরের হোটেলগুলির ছাদে বৃষ্টির জল সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন।

শনিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) সভাগৃহে হোটেল ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, জেলাশাসক নিরঞ্জন কুমার এবং বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডলের উপস্থিতিতে হোটেল মালিকদের একগুচ্ছ কড়া নির্দেশিকা মেনে চলার কথা জানানো হয়। সমস্ত হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ফায়ার লাইসেন্স, লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে যেন জলের অভাবে দমকল বা প্রাথমিক উদ্ধারকাজে কোনো ঘাটতি না হয়, সেই লক্ষ্যে প্রতিটি হোটেলের ছাদে রেন ওয়াটার হার্ভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণের সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews HiddenStoriesNews BENGALADMINISTRATION DighaNews DighaHotels FireSafetyUpdate TourismSafety DighaUpdates

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৩ আগস্ট ২০২৬


তারাপীঠ ও নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের জের, দিঘার হোটেলে পর্যটকদের সুরক্ষায় ছাদের বৃষ্টির জল সংরক্ষণের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
দিঘা: তারাপীঠ ও কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর পর নড়েচড়ে বসল জেলা প্রশাসন। সপ্তাহান্তে কিংবা লম্বা ছুটিতে পর্যটকদের অন্যতম পছন্দের ঠিকানা দিঘা ও মন্দারমণির হোটেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করা হল। পর্যটকদের জীবনহানি রুখতে এবং জরুরি পরিস্থিতিতে আগুন নেভানোর পরিকাঠামো মজবুত করতে সৈকত শহরের হোটেলগুলির ছাদে বৃষ্টির জল সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন।শনিবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) সভাগৃহে হোটেল ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, জেলাশাসক নিরঞ্জন কুমার এবং বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডলের উপস্থিতিতে হোটেল মালিকদের একগুচ্ছ কড়া নির্দেশিকা মেনে চলার কথা জানানো হয়। সমস্ত হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ফায়ার লাইসেন্স, লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে যেন জলের অভাবে দমকল বা প্রাথমিক উদ্ধারকাজে কোনো ঘাটতি না হয়, সেই লক্ষ্যে প্রতিটি হোটেলের ছাদে রেন ওয়াটার হার্ভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণের সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত