কলকাতাঃ তারাতলা কাণ্ডের পর শহর ও শহরতলির নির্মীয়মাণ বহুতল নিয়ে শুরু হয়েছিল কড়া নজরদারি। এবার সেই অডিটের রিপোর্ট সামনে আনল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার IGLUS ভবনে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এখনও পর্যন্ত ২৭টি বেআইনি নির্মাণ চিহ্নিত হয়েছে।
পুর দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ জানান, ওই নির্মাণগুলির সঙ্গে যুক্ত বিল্ডার ও ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকেও অনুষ্ঠানে ডাকা হয়, যেখান থেকে ওই প্রকল্পগুলির জন্য ঋণ দেওয়া হয়েছিল। রিপোর্ট প্রকাশের পরই কড়া বার্তা দেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “যে ২৭ জন আজ এসেছেন, তাঁদের ব্ল্যাকলিস্ট করা হবে। তারা কোনওভাবেই ছাড় পাবেন না। ওরা ভাবেনি বিজেপি সরকার চলে আসবে আর ওদের বেআইনি কাণ্ডকারখানা বন্ধ হয়ে যাবে।” কীভাবে নিয়ম না মেনে প্ল্যান পাশ হল, কোনও আর্থিক অনিয়ম হয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।
পুর দপ্তরের তরফে স্পষ্ট করা হয়েছে, বেআইনি নির্মাণের ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না। ইতিমধ্যেই চিহ্নিত ২৭টি নির্মাণের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে নিয়ম ভেঙে নির্মাণের অনুমোদন দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও আরও কড়া নজরদারি চালানো হবে।
#HSN #IllegalConstruction #AgnimitraPaul #WestBengal #Kolkata #UrbanDevelopment #Municipality #HiddenStoriesNews

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন