Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ট্রেনের টিকিট নেই? তবু কলকাতা থেকে বারাণসী মাত্র ৬ ঘণ্টা! ২০২৮-এ আসছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬
ট্রেনের টিকিট নেই? তবু কলকাতা থেকে বারাণসী মাত্র ৬ ঘণ্টা! ২০২৮-এ আসছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে
ছবি--প্রতীকী

কলকাতাঃ আপনি হঠাৎ বারাণসী যাওয়ার পরিকল্পনা করলেন, কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? কয়েক বছর পর সেই চিন্তা অনেকটাই কমতে চলেছে। কারণ এবার সড়কপথেই অর্ধেকেরও কম সময়ে কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন বারাণসী। ২০২৮ সালের মার্চের মধ্যে তৈরি হয়ে যেতে পারে ৬ লেনের বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। প্রায় ৬১০ কিলোমিটার দীর্ঘ এই করিডর তৈরি করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।


বর্তমানে কলকাতা থেকে বারাণসী সড়কপথে যেতে সময় লাগে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা। নতুন এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে সেই যাত্রার সময় কমে লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা। এই গ্রিনফিল্ড করিডর উত্তরপ্রদেশ সহ বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই চারটি রাজ্যকে যুক্ত করবে । মোট ৬১০ কিলোমিটারের মধ্যে উত্তরপ্রদেশে প্রায় ২২ কিলোমিটার, বিহারে ১৫৯ কিলোমিটার, ঝাড়খণ্ডে ১৮৭ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে প্রায় ২৪২ কিলোমিটার রাস্তা থাকবে। এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার বারহুলি গ্রামের কাছে বারাণসী রিং রোড থেকে শুরু হয়ে উলুবেড়িয়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে। পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, খানাকুল, আরামবাগ, আমতা এবং বাগনানের মতো এলাকার সঙ্গে এই করিডরের যোগাযোগ তৈরি হবে।


এই নতুন করিডর শিল্প ও পণ্য পরিবহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্রুত যোগাযোগ ব্যবস্থার সুবিধা পেলে রাস্তার আশপাশে নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তৈরি হতে পারে কর্মসংস্থানের সুযোগও। প্রকল্পের কাজ ইতিমধ্যেই উত্তরপ্রদেশের অংশে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের জঙ্গলের ভিতর দিয়ে যেসব অংশে রাস্তা তৈরি হবে, তার প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে বনদপ্তর। 

বিষয় : Kolkata Varanasi Expressway

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বুধবার, ২৬ আগস্ট ২০২৬


ট্রেনের টিকিট নেই? তবু কলকাতা থেকে বারাণসী মাত্র ৬ ঘণ্টা! ২০২৮-এ আসছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
কলকাতাঃ আপনি হঠাৎ বারাণসী যাওয়ার পরিকল্পনা করলেন, কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? কয়েক বছর পর সেই চিন্তা অনেকটাই কমতে চলেছে। কারণ এবার সড়কপথেই অর্ধেকেরও কম সময়ে কলকাতা থেকে পৌঁছে যেতে পারবেন বারাণসী। ২০২৮ সালের মার্চের মধ্যে তৈরি হয়ে যেতে পারে ৬ লেনের বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। প্রায় ৬১০ কিলোমিটার দীর্ঘ এই করিডর তৈরি করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।বর্তমানে কলকাতা থেকে বারাণসী সড়কপথে যেতে সময় লাগে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা। নতুন এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে সেই যাত্রার সময় কমে লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা। এই গ্রিনফিল্ড করিডর উত্তরপ্রদেশ সহ বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই চারটি রাজ্যকে যুক্ত করবে । মোট ৬১০ কিলোমিটারের মধ্যে উত্তরপ্রদেশে প্রায় ২২ কিলোমিটার, বিহারে ১৫৯ কিলোমিটার, ঝাড়খণ্ডে ১৮৭ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে প্রায় ২৪২ কিলোমিটার রাস্তা থাকবে। এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার বারহুলি গ্রামের কাছে বারাণসী রিং রোড থেকে শুরু হয়ে উলুবেড়িয়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে। পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, খানাকুল, আরামবাগ, আমতা এবং বাগনানের মতো এলাকার সঙ্গে এই করিডরের যোগাযোগ তৈরি হবে।এই নতুন করিডর শিল্প ও পণ্য পরিবহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্রুত যোগাযোগ ব্যবস্থার সুবিধা পেলে রাস্তার আশপাশে নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তৈরি হতে পারে কর্মসংস্থানের সুযোগও। প্রকল্পের কাজ ইতিমধ্যেই উত্তরপ্রদেশের অংশে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের জঙ্গলের ভিতর দিয়ে যেসব অংশে রাস্তা তৈরি হবে, তার প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে বনদপ্তর। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত