Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টিএমসিপির অনুষ্ঠানে বামেদের স্মৃতি টানলেন অভিষেক। মঞ্চ কাঁপিয়ে বিরোধীদের কড়া বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
টিএমসিপির অনুষ্ঠানে বামেদের স্মৃতি টানলেন অভিষেক। মঞ্চ কাঁপিয়ে বিরোধীদের কড়া বার্তা অভিষেকের
ফাইল চিত্র

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জনসভা থেকে বিরোধীদের আক্রমণ করে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডের সভামঞ্চ থেকে দলবদলু ও ভুয়ো প্রচারকারীদের নিশানা করে তিনি স্পষ্ট জানান, তাঁর মৃত্যু ও মরদেহের ওপর ঘাসফুলের পতাকা না দেখা পর্যন্ত যেন কোনও অপপ্রচারে মানুষ কান না দেন; লড়াইয়ের বার্তা দিয়ে বলেন, ‘জব তক মে মরা নেহি, তব তক মে হারা নেহি’। কুণাল ঘোষের সুরেই দলের সঙ্গে বেইমানি করে যারা বিজেপির দিকে ঝুঁকেছেন, তাঁদের আর কখনও তৃণমূলে ঠাঁই হবে না বলে বার্তা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। পাশাপাশি তাঁর আমেরিকা পালিয়ে যাওয়ার ভুয়ো খবর ছড়ানো সংবাদমাধ্যমের মালিকের হাজার হাজার কোটি টাকার ঋণ মকুব নিয়ে কটাক্ষ করার পাশাপাশি ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড খোলার ঘটনা টেনে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন’।

মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানো নিয়ে শুভেন্দু অধিকারীদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক জানান, কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশকে নামিয়েও তৃণমূলকে দমানো যাবে না। দেশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খতিয়ান তুলে ধরে চিনি, তেল, পেঁয়াজ এবং জ্বালানির চড়া দাম নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। মমতার ‘সিঙ্গল ইঞ্জিন’ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরে তিনি বিজেপির কথিত ‘ডবল ইঞ্জিন’ মডেলের ব্যর্থতার কড়া সমালোচনা করেন। শুভেন্দু অধিকারীর আসন জয়ের আস্ফালনকে কটাক্ষ করে ২০০৬ সালের বুদ্ধদেব ভট্টাচার্যের ‘আমরা ২৩৫’ মন্তব্যের ঐতিহাসিক পতনের উদাহরণ টানেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। তাঁর চূড়ান্ত হুঁশিয়ারি, অহংকারের ফল যেমন সিপিএম ভুগেছিল, তেমনই আগামী পাঁচ বছরের মধ্যে বিজেপিকেও মানুষ ইতিহাস বানিয়ে দেবে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics TrinamoolCongress KolkataNews AbhishekBanerjee HiddenStoriesNews TMCPFoundationDay

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


টিএমসিপির অনুষ্ঠানে বামেদের স্মৃতি টানলেন অভিষেক। মঞ্চ কাঁপিয়ে বিরোধীদের কড়া বার্তা অভিষেকের

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জনসভা থেকে বিরোধীদের আক্রমণ করে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডের সভামঞ্চ থেকে দলবদলু ও ভুয়ো প্রচারকারীদের নিশানা করে তিনি স্পষ্ট জানান, তাঁর মৃত্যু ও মরদেহের ওপর ঘাসফুলের পতাকা না দেখা পর্যন্ত যেন কোনও অপপ্রচারে মানুষ কান না দেন; লড়াইয়ের বার্তা দিয়ে বলেন, ‘জব তক মে মরা নেহি, তব তক মে হারা নেহি’। কুণাল ঘোষের সুরেই দলের সঙ্গে বেইমানি করে যারা বিজেপির দিকে ঝুঁকেছেন, তাঁদের আর কখনও তৃণমূলে ঠাঁই হবে না বলে বার্তা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। পাশাপাশি তাঁর আমেরিকা পালিয়ে যাওয়ার ভুয়ো খবর ছড়ানো সংবাদমাধ্যমের মালিকের হাজার হাজার কোটি টাকার ঋণ মকুব নিয়ে কটাক্ষ করার পাশাপাশি ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড খোলার ঘটনা টেনে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন’।মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানো নিয়ে শুভেন্দু অধিকারীদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক জানান, কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশকে নামিয়েও তৃণমূলকে দমানো যাবে না। দেশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খতিয়ান তুলে ধরে চিনি, তেল, পেঁয়াজ এবং জ্বালানির চড়া দাম নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। মমতার ‘সিঙ্গল ইঞ্জিন’ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরে তিনি বিজেপির কথিত ‘ডবল ইঞ্জিন’ মডেলের ব্যর্থতার কড়া সমালোচনা করেন। শুভেন্দু অধিকারীর আসন জয়ের আস্ফালনকে কটাক্ষ করে ২০০৬ সালের বুদ্ধদেব ভট্টাচার্যের ‘আমরা ২৩৫’ মন্তব্যের ঐতিহাসিক পতনের উদাহরণ টানেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। তাঁর চূড়ান্ত হুঁশিয়ারি, অহংকারের ফল যেমন সিপিএম ভুগেছিল, তেমনই আগামী পাঁচ বছরের মধ্যে বিজেপিকেও মানুষ ইতিহাস বানিয়ে দেবে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত