Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জেন-জি বিতর্কের মাঝেই কঙ্গনার ভোলবদল! বদলে ফেললেন নিজের প্রজন্মই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
 জেন-জি বিতর্কের মাঝেই কঙ্গনার ভোলবদল! বদলে ফেললেন নিজের প্রজন্মই
ফাইল ছবি

‘জেন জি’ নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছিলেন আগেই। এবার সেই বিতর্কের মাঝেই নিজের প্রজন্মই বদলে ফেললেন কঙ্গনা রানাউত!

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনকারী যুবসমাজকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করার পর থেকেই কঙ্গনাকে ঘিরে বিতর্ক তুঙ্গে। যদিও অভিনেত্রী-সাংসদের দাবি, তাঁর মন্তব্য জেন জি-কে উদ্দেশ্য করে ছিল না। বরং তিনি শাবানা আজমির মতো প্রবীণদের নেতৃত্বে হওয়া জমায়েতকে কটাক্ষ করেছিলেন। এমনকী, তাঁকে জেন জি-কে অপমান করতে দেখা গিয়েছে— এই অভিযোগের প্রমাণ দেখানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন কঙ্গনা।


এর মধ্যেই শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজেকে ‘জেন আলফা’ ঘোষণা করলেন তিনি। ভিডিওতে এক ছোট্ট মেয়েকে জেন জি ইনফ্লুয়েন্সারের মতো লেটুস খাওয়ার প্রচার করতে দেখা যায়। সেই ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, “আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে জেন আলফা।” তাঁর দাবি, এই প্রজন্ম সঠিক বিষয় নিয়ে কথা বলে এবং অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলে।


এরপর আরও একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা। সেখানে এক শিশুকে সৈনিকের পোশাকে দেখা যায়। ভিডিওটির সঙ্গে দেশপ্রেমের বার্তা দিয়ে অভিনেত্রী লেখেন, “জেন আলফা ইজ ব্লিডিং ট্রাইকালার।”


তবে এখানেই শেষ নয়। সম্প্রতি ‘বন্দে মাতরম’ নিয়ে শর্মিলা ঠাকুরের মন্তব্যে ঘিরেও  সমালোচনায় নাম জড়িয়েছিল কঙ্গনার। সেখানে শর্মিলার বক্তব্য ছিল, গানের প্রথম দুই স্তবক তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য হলেও পরের অংশে হিন্দু দেবদেবীর উল্লেখ থাকায় একেশ্বরবাদী ধর্মাবলম্বীদের কাছে তা গ্রহণ করা সহজ হবে না।


এই মন্তব্যের পাল্টা কঙ্গনা লেখেন, হিন্দু-মুসলিম মানসিকতার ঊর্ধ্বে উঠে একে অপরকে আপনজনের মতো গ্রহণ করা উচিত।


সব মিলিয়ে, জেন জি নিয়ে বিতর্কের মধ্যেই কঙ্গনার ‘জেন আলফা’ ঘোষণা নতুন করে যে সোশ্যাল মিডিয়ায় চর্চার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য।

বিষয় : bollywood actress bollywoodgossip kanganaranaut neetcontroversy kanganaongenalpha

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ২৩ আগস্ট ২০২৬


জেন-জি বিতর্কের মাঝেই কঙ্গনার ভোলবদল! বদলে ফেললেন নিজের প্রজন্মই

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image
‘জেন জি’ নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছিলেন আগেই। এবার সেই বিতর্কের মাঝেই নিজের প্রজন্মই বদলে ফেললেন কঙ্গনা রানাউত!নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনকারী যুবসমাজকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করার পর থেকেই কঙ্গনাকে ঘিরে বিতর্ক তুঙ্গে। যদিও অভিনেত্রী-সাংসদের দাবি, তাঁর মন্তব্য জেন জি-কে উদ্দেশ্য করে ছিল না। বরং তিনি শাবানা আজমির মতো প্রবীণদের নেতৃত্বে হওয়া জমায়েতকে কটাক্ষ করেছিলেন। এমনকী, তাঁকে জেন জি-কে অপমান করতে দেখা গিয়েছে— এই অভিযোগের প্রমাণ দেখানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন কঙ্গনা।এর মধ্যেই শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজেকে ‘জেন আলফা’ ঘোষণা করলেন তিনি। ভিডিওতে এক ছোট্ট মেয়েকে জেন জি ইনফ্লুয়েন্সারের মতো লেটুস খাওয়ার প্রচার করতে দেখা যায়। সেই ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, “আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে জেন আলফা।” তাঁর দাবি, এই প্রজন্ম সঠিক বিষয় নিয়ে কথা বলে এবং অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলে।এরপর আরও একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা। সেখানে এক শিশুকে সৈনিকের পোশাকে দেখা যায়। ভিডিওটির সঙ্গে দেশপ্রেমের বার্তা দিয়ে অভিনেত্রী লেখেন, “জেন আলফা ইজ ব্লিডিং ট্রাইকালার।”তবে এখানেই শেষ নয়। সম্প্রতি ‘বন্দে মাতরম’ নিয়ে শর্মিলা ঠাকুরের মন্তব্যে ঘিরেও  সমালোচনায় নাম জড়িয়েছিল কঙ্গনার। সেখানে শর্মিলার বক্তব্য ছিল, গানের প্রথম দুই স্তবক তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য হলেও পরের অংশে হিন্দু দেবদেবীর উল্লেখ থাকায় একেশ্বরবাদী ধর্মাবলম্বীদের কাছে তা গ্রহণ করা সহজ হবে না।এই মন্তব্যের পাল্টা কঙ্গনা লেখেন, হিন্দু-মুসলিম মানসিকতার ঊর্ধ্বে উঠে একে অপরকে আপনজনের মতো গ্রহণ করা উচিত।সব মিলিয়ে, জেন জি নিয়ে বিতর্কের মধ্যেই কঙ্গনার ‘জেন আলফা’ ঘোষণা নতুন করে যে সোশ্যাল মিডিয়ায় চর্চার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত