Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জাতীয়তাবাদ ইস্যুতে যাদবপুরে ফের সংঘাতের আবহ! এবিভিপির যাত্রার পর পালটা পথে এসএফআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়তাবাদ ইস্যুতে যাদবপুরে ফের সংঘাতের আবহ! এবিভিপির যাত্রার পর পালটা পথে এসএফআই
ছবি সংগৃহীত

কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে টানাপোড়েনের মধ্যেই ফের উত্তপ্ত ক্যাম্পাস। বৃহস্পতিবার ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র উদ্যোগে ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলন হওয়ার কথা। তার আগে বিশ্ববিদ্যালয় চত্বরে ‘বন্দে মাতরম’ যাত্রা করল এবিভিপি। পালটা ক্যাম্পাসের বাইরে রাজা সুবোধ মল্লিক রোডে মিছিল করল এসএফআই।


বৃহস্পতিবার দুপুরে জাতীয় পতাকা হাতে ক্যাম্পাসে মিছিল করেন সংগঠনের সদস্যরা। ক্যাম্পাসে ওঠে ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। এবিভিপির তরফে আরও একটি কর্মসূচি নেওয়া হয়। বিতর্কিত দেওয়াল লিখনের পালটা হিসেবে বিভিন্ন বরেণ্য মনীষীর ছবি লাগানো হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়। মূল গেটের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানোর পাশাপাশি শিল্পী নন্দলাল বসুর আঁকা ছবিও ক্যাম্পাসের দেওয়ালে তুলে ধরা হয়। অন্যদিকে, এবিভিপির কর্মসূচির পরই বিশ্ববিদ্যালয়ের বাইরে পালটা মিছিল করে এসএফআই। তাদের বক্তব্য, ক্যাম্পাসে জাতীয়তাবাদের নামে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। দুই সংগঠনের কর্মীরাই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন। ফলে কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে গত দু’সপ্তাহ ধরেই সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহেই বৃহস্পতিবারের এই কর্মসূচিগুলির তাৎপর্য আরও বেড়েছে। এর আগে গত সপ্তাহে যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিষয় : ABVP Jadavpur University SFI

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬


জাতীয়তাবাদ ইস্যুতে যাদবপুরে ফের সংঘাতের আবহ! এবিভিপির যাত্রার পর পালটা পথে এসএফআই

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে টানাপোড়েনের মধ্যেই ফের উত্তপ্ত ক্যাম্পাস। বৃহস্পতিবার ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র উদ্যোগে ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলন হওয়ার কথা। তার আগে বিশ্ববিদ্যালয় চত্বরে ‘বন্দে মাতরম’ যাত্রা করল এবিভিপি। পালটা ক্যাম্পাসের বাইরে রাজা সুবোধ মল্লিক রোডে মিছিল করল এসএফআই।বৃহস্পতিবার দুপুরে জাতীয় পতাকা হাতে ক্যাম্পাসে মিছিল করেন সংগঠনের সদস্যরা। ক্যাম্পাসে ওঠে ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। এবিভিপির তরফে আরও একটি কর্মসূচি নেওয়া হয়। বিতর্কিত দেওয়াল লিখনের পালটা হিসেবে বিভিন্ন বরেণ্য মনীষীর ছবি লাগানো হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়। মূল গেটের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানোর পাশাপাশি শিল্পী নন্দলাল বসুর আঁকা ছবিও ক্যাম্পাসের দেওয়ালে তুলে ধরা হয়। অন্যদিকে, এবিভিপির কর্মসূচির পরই বিশ্ববিদ্যালয়ের বাইরে পালটা মিছিল করে এসএফআই। তাদের বক্তব্য, ক্যাম্পাসে জাতীয়তাবাদের নামে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। দুই সংগঠনের কর্মীরাই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন। ফলে কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে গত দু’সপ্তাহ ধরেই সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহেই বৃহস্পতিবারের এই কর্মসূচিগুলির তাৎপর্য আরও বেড়েছে। এর আগে গত সপ্তাহে যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত