Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত, অস্ত্র জোগাড়ের চেষ্টা! ভাঙড় ও বিড়লাপুর থেকে এসটিএফের জালে ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬
আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত, অস্ত্র জোগাড়ের চেষ্টা! ভাঙড় ও বিড়লাপুর থেকে এসটিএফের জালে ২
প্রতীকী ছবি

কলকাতা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গে জেহাদি মডিউল গড়ে তোলার ছক! গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ঝটিকা অভিযানে ধরা পড়ল দুই অভিযুক্ত। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও বিড়লাপুরে পৃথক হানা দিয়ে তাঁদের পাকড়াও করেছেন তদন্তকারীরা। ভাঙড় থেকে গ্রেফতার করা হয়েছে জানাদুল বেগকে এবং বিড়লাপুর থেকে ধরা পড়েছেন সফিক শেখ। ধৃত দু'জনকেই সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সমাজমাধ্যমকে হাতিয়ার করে দেশবিরোধী ও সরকারবিরোধী প্রচার চালাচ্ছিল এই চক্রটি। প্রাথমিক ভাবে নোদাখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর মামলার তদন্তভার হাতে নেয় এসটিএফ। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্তেরা সমাজমাধ্যমে ‘মুঘলেজম’ এবং ‘জেহাদ কি সবিবিল্লা’ নামে দুটি পৃথক পাতা তৈরি করেছিলেন। ওই পাতাগুলির মাধ্যমেই উগ্র ভাবধারা ও দেশবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ চলত।

শুধু প্রচার চালানোই নয়, সমাজমাধ্যমের ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যুবকদের মগজধোলাই করে নতুন সংগঠন ও জেহাদি মডিউল তৈরির চেষ্টা করছিল এই দুই ধৃত। গোয়েন্দা তথ্যে আরও জানা গিয়েছে, নিজেদের নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি তারা বেআইনি অস্ত্র জোগাড়েরও মরিয়া চেষ্টা চালাচ্ছিল।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যজুড়ে এসটিএফের ধারাবাহিক অভিযানে একাধিক দেশবিরোধী ছকের পর্দাফাঁস হয়েছে। এর আগে বর্ধমান থেকে আইএসআই এবং পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভট্টীর যোগসূত্রে হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে এসটিএফের জালে ধরা পড়ে পাকিস্তানি নাগরিক ওয়াহাব আলম ওরফে রানা রউফ, যাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার তপসিয়া থেকে গ্রেফতার করা হয় তার সাগরেদ মহম্মদ ইজাজকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভাঙড় ও বিড়লাপুর থেকে আল কায়েদা ভাবধারায় অনুপ্রাণিত দুই অভিযুক্ত গ্রেফতার হওয়ায় রাজ্যে জঙ্গি জালের বিস্তার নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KOLKATAPOLICE BHANGARNEWS stfarrest WBNews JihadiModule

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৭ আগস্ট ২০২৬


আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত, অস্ত্র জোগাড়ের চেষ্টা! ভাঙড় ও বিড়লাপুর থেকে এসটিএফের জালে ২

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গে জেহাদি মডিউল গড়ে তোলার ছক! গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ঝটিকা অভিযানে ধরা পড়ল দুই অভিযুক্ত। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও বিড়লাপুরে পৃথক হানা দিয়ে তাঁদের পাকড়াও করেছেন তদন্তকারীরা। ভাঙড় থেকে গ্রেফতার করা হয়েছে জানাদুল বেগকে এবং বিড়লাপুর থেকে ধরা পড়েছেন সফিক শেখ। ধৃত দু'জনকেই সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে।তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সমাজমাধ্যমকে হাতিয়ার করে দেশবিরোধী ও সরকারবিরোধী প্রচার চালাচ্ছিল এই চক্রটি। প্রাথমিক ভাবে নোদাখালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর মামলার তদন্তভার হাতে নেয় এসটিএফ। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, অভিযুক্তেরা সমাজমাধ্যমে ‘মুঘলেজম’ এবং ‘জেহাদ কি সবিবিল্লা’ নামে দুটি পৃথক পাতা তৈরি করেছিলেন। ওই পাতাগুলির মাধ্যমেই উগ্র ভাবধারা ও দেশবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ চলত।শুধু প্রচার চালানোই নয়, সমাজমাধ্যমের ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যুবকদের মগজধোলাই করে নতুন সংগঠন ও জেহাদি মডিউল তৈরির চেষ্টা করছিল এই দুই ধৃত। গোয়েন্দা তথ্যে আরও জানা গিয়েছে, নিজেদের নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি তারা বেআইনি অস্ত্র জোগাড়েরও মরিয়া চেষ্টা চালাচ্ছিল।উল্লেখ্য, সম্প্রতি রাজ্যজুড়ে এসটিএফের ধারাবাহিক অভিযানে একাধিক দেশবিরোধী ছকের পর্দাফাঁস হয়েছে। এর আগে বর্ধমান থেকে আইএসআই এবং পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভট্টীর যোগসূত্রে হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে এসটিএফের জালে ধরা পড়ে পাকিস্তানি নাগরিক ওয়াহাব আলম ওরফে রানা রউফ, যাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার তপসিয়া থেকে গ্রেফতার করা হয় তার সাগরেদ মহম্মদ ইজাজকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভাঙড় ও বিড়লাপুর থেকে আল কায়েদা ভাবধারায় অনুপ্রাণিত দুই অভিযুক্ত গ্রেফতার হওয়ায় রাজ্যে জঙ্গি জালের বিস্তার নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত