Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজ থেকেই হাতে হাতে আয়ুষ্মান কার্ড! শুরু নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও, তাহলে কি এবার পুরোপুরি বন্ধ স্বাস্থ্যসাথী?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬
আজ থেকেই হাতে হাতে আয়ুষ্মান কার্ড! শুরু নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও, তাহলে কি এবার পুরোপুরি বন্ধ স্বাস্থ্যসাথী?
প্রতীকী ছবি।

কলকাতা: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের সূচনা হতে চলেছে আজ। প্রথমবারের জন্য কেন্দ্র সরকারের স্বাস্থ্যবিমা ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পেতে চলেছেন পশ্চিমবঙ্গের নাগরিকরা। রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে ‘আয়ুষ্মান দিবস’। দুপুর ৩টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে কেন্দ্রীয় প্রকল্পের কার্ড বিতরণের সূচনা হতে চলেছে। এর পাশাপাশি যাঁরা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন না, তাঁদের জন্য একই দিনে চালু করা হচ্ছে সমমানের সুবিধাযুক্ত ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’।

স্বাস্থ্যসাথীর মতো গোটা পরিবারের জন্য একটি মাত্র কার্ডের ব্যবস্থা আর থাকছে না। এবার থেকে পরিবারের প্রতিটি সদস্যের জন্য তৈরি হচ্ছে পৃথক পৃথক কার্ড। স্থানীয় প্রশাসনের সহায়তায় এই কার্ড সরাসরি উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। প্রাথমিক হিসেবে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবারের ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত হচ্ছেন। হাসপাতালে ভর্তির সময় কোনো কারণে কার্ড সঙ্গে না থাকলেও চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পুরো ব্যবস্থাটি আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকায় শুধুমাত্র আধার নম্বর দিয়েই মিলবে পরিষেবা।

নয়া স্বাস্থ্যবিমা চালু হলেও এখনই বাতিল হচ্ছে না পুরনো ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী অন্তত তিন মাস তিনটি প্রকল্পই সমান্তরালভাবে চালু থাকবে এবং পরবর্তীকালে পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে স্বাস্থ্যসাথী প্রত্যাহার করা হবে। স্বাস্থ্যসাথীর তুলনায় আয়ুষ্মান ভারত প্রকল্পে উপভোক্তাদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা। শুধুমাত্র হাসপাতালে ভরতির প্যাকেজ খরচই নয়, ভরতি হওয়ার আগের তিন দিন এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরবর্তী পনেরো দিনের সমস্ত চিকিৎসার খরচও বহন করবে এই বিমা।

৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কোনো যোগ্যতার শর্ত বিচার ছাড়াই সরাসরি এই স্বাস্থ্যবিমার অন্তর্ভুক্ত করা হবে। এই মেগা প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার মধ্যে ৬০ শতাংশ অর্থ দিচ্ছে কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ বহন করবে রাজ্য। রাজ্যের ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল মিলিয়ে মোট ১,৯৩০টি হাসপাতালকে ইতিমধ্যেই এই পরিষেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা সুনিশ্চিত করতে পরিকাঠামোগত এই পরিবর্তন নজির গড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews KolkataNews AyushmanBharat HiddenStoriesNews healthinsurance SwasthyaSathi BengalHealthUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৬ আগস্ট ২০২৬


আজ থেকেই হাতে হাতে আয়ুষ্মান কার্ড! শুরু নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও, তাহলে কি এবার পুরোপুরি বন্ধ স্বাস্থ্যসাথী?

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image
কলকাতা: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের সূচনা হতে চলেছে আজ। প্রথমবারের জন্য কেন্দ্র সরকারের স্বাস্থ্যবিমা ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পেতে চলেছেন পশ্চিমবঙ্গের নাগরিকরা। রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে ‘আয়ুষ্মান দিবস’। দুপুর ৩টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে কেন্দ্রীয় প্রকল্পের কার্ড বিতরণের সূচনা হতে চলেছে। এর পাশাপাশি যাঁরা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন না, তাঁদের জন্য একই দিনে চালু করা হচ্ছে সমমানের সুবিধাযুক্ত ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’।স্বাস্থ্যসাথীর মতো গোটা পরিবারের জন্য একটি মাত্র কার্ডের ব্যবস্থা আর থাকছে না। এবার থেকে পরিবারের প্রতিটি সদস্যের জন্য তৈরি হচ্ছে পৃথক পৃথক কার্ড। স্থানীয় প্রশাসনের সহায়তায় এই কার্ড সরাসরি উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। প্রাথমিক হিসেবে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবারের ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত হচ্ছেন। হাসপাতালে ভর্তির সময় কোনো কারণে কার্ড সঙ্গে না থাকলেও চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পুরো ব্যবস্থাটি আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকায় শুধুমাত্র আধার নম্বর দিয়েই মিলবে পরিষেবা।নয়া স্বাস্থ্যবিমা চালু হলেও এখনই বাতিল হচ্ছে না পুরনো ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী অন্তত তিন মাস তিনটি প্রকল্পই সমান্তরালভাবে চালু থাকবে এবং পরবর্তীকালে পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে স্বাস্থ্যসাথী প্রত্যাহার করা হবে। স্বাস্থ্যসাথীর তুলনায় আয়ুষ্মান ভারত প্রকল্পে উপভোক্তাদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা। শুধুমাত্র হাসপাতালে ভরতির প্যাকেজ খরচই নয়, ভরতি হওয়ার আগের তিন দিন এবং হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরবর্তী পনেরো দিনের সমস্ত চিকিৎসার খরচও বহন করবে এই বিমা।৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কোনো যোগ্যতার শর্ত বিচার ছাড়াই সরাসরি এই স্বাস্থ্যবিমার অন্তর্ভুক্ত করা হবে। এই মেগা প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার মধ্যে ৬০ শতাংশ অর্থ দিচ্ছে কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ বহন করবে রাজ্য। রাজ্যের ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল মিলিয়ে মোট ১,৯৩০টি হাসপাতালকে ইতিমধ্যেই এই পরিষেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা সুনিশ্চিত করতে পরিকাঠামোগত এই পরিবর্তন নজির গড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত