Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অভিষেকের দফতরে এবার দমকলের হানা!ফায়ার এনওসি নেই,অফিস বন্ধের নোটিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
 অভিষেকের দফতরে এবার দমকলের হানা!ফায়ার এনওসি নেই,অফিস বন্ধের নোটিস
অভিষেকের দফতরে এবার দমকলের হানা। ফাইল ছবি

কলকাতা: এবার পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগে তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের ক্যামাক স্ট্রিট দফতর খালি করার নির্দেশ দিল রাজ্য দমকল বিভাগ। অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির (ক্যামাক স্ট্রিট) ওই মূল ভবনের সপ্তম এবং অষ্টম তলাতেই অবস্থিত অভিষেকের এই বহুচর্চিত কার্যালয়। দমকলের দাবি, ভবনের ওই অংশটিতে অগ্নিনির্বাপণ সংক্রান্ত প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি, ফলে তা সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওই দুই তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে ইতিমধ্যেই ভবনের মালিকের কাছে লিখিত চিঠি পাঠানো হয়েছে।

দমকল সূত্রের খবর, ভবনে অগ্নি-সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় মালিকপক্ষ ও ভাড়াটে— উভয়কেই নথিপত্রসহ তলব করা হয়েছিল। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক নিয়মিত ভাড়া দিয়ে অফিস চালাতেন বলে জানা গিয়েছে এবং তাঁর প্রতিনিধিরা যথাসময়ে নথিপত্র নিয়ে হাজিরও হন। কিন্তু দফায় দফায় তলব সত্ত্বেও হাজিরা দেয়নি মালিকপক্ষ। পরবর্তীতে নথিপত্র খতিয়ে দেখে দমকল আধিকারিকেরা জানান, ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় রাখা ও শংসাপত্র নবীকরণের প্রাথমিক দায়িত্ব ছিল মালিকের। অথচ ওই ভবনের ফায়ার এনওসি-র (NOC) মেয়াদ গত ১০ আগস্টই শেষ হয়ে গিয়েছে। সুপারিশ সত্ত্বেও তা পুনর্নবীকরণ না করায় সপ্তম, অষ্টম তলা এবং বেসমেন্ট এলাকাকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। সঠিক সুরক্ষা ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এই অংশগুলি ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশের প্রতিলিপি পুরসভা, শেক্সপিয়র সরণি থানা এবং সিইএসসি (CESC)-র কাছেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটের এই দফতরকে কেন্দ্র করে বিগত কয়েক দিন ধরেই রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর তুঙ্গে। কিছুদিন আগেই ভবনে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তৃণমূলের হোর্ডিং খোলা নিয়ে পুরসভা ও পুলিশের সঙ্গে অভিষেকের অনুগামীদের হাতাহাতির ঘটনা ঘটেছিল, যা নিয়ে এখনও আইনি প্রক্রিয়া চলছে। এরপর বৃহস্পতিবার ভোরে সেখানে দুষ্কৃতী হামলা ও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে, যার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক নিজে। সেই ঘটনার পরদিনই দমকলের এই চরম নির্দেশিকা প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য আরও বেড়েছে।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : WestBengalNews BreakingNews TrinamoolCongress KolkataNews AbhishekBanerjee HiddenStoriesNews KolkataPolice CamacStreet WestBengalFireService

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬


অভিষেকের দফতরে এবার দমকলের হানা!ফায়ার এনওসি নেই,অফিস বন্ধের নোটিস

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কলকাতা: এবার পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগে তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের ক্যামাক স্ট্রিট দফতর খালি করার নির্দেশ দিল রাজ্য দমকল বিভাগ। অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির (ক্যামাক স্ট্রিট) ওই মূল ভবনের সপ্তম এবং অষ্টম তলাতেই অবস্থিত অভিষেকের এই বহুচর্চিত কার্যালয়। দমকলের দাবি, ভবনের ওই অংশটিতে অগ্নিনির্বাপণ সংক্রান্ত প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি, ফলে তা সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওই দুই তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে ইতিমধ্যেই ভবনের মালিকের কাছে লিখিত চিঠি পাঠানো হয়েছে।দমকল সূত্রের খবর, ভবনে অগ্নি-সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় মালিকপক্ষ ও ভাড়াটে— উভয়কেই নথিপত্রসহ তলব করা হয়েছিল। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক নিয়মিত ভাড়া দিয়ে অফিস চালাতেন বলে জানা গিয়েছে এবং তাঁর প্রতিনিধিরা যথাসময়ে নথিপত্র নিয়ে হাজিরও হন। কিন্তু দফায় দফায় তলব সত্ত্বেও হাজিরা দেয়নি মালিকপক্ষ। পরবর্তীতে নথিপত্র খতিয়ে দেখে দমকল আধিকারিকেরা জানান, ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় রাখা ও শংসাপত্র নবীকরণের প্রাথমিক দায়িত্ব ছিল মালিকের। অথচ ওই ভবনের ফায়ার এনওসি-র (NOC) মেয়াদ গত ১০ আগস্টই শেষ হয়ে গিয়েছে। সুপারিশ সত্ত্বেও তা পুনর্নবীকরণ না করায় সপ্তম, অষ্টম তলা এবং বেসমেন্ট এলাকাকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে। সঠিক সুরক্ষা ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এই অংশগুলি ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশের প্রতিলিপি পুরসভা, শেক্সপিয়র সরণি থানা এবং সিইএসসি (CESC)-র কাছেও পাঠানো হয়েছে।উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটের এই দফতরকে কেন্দ্র করে বিগত কয়েক দিন ধরেই রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর তুঙ্গে। কিছুদিন আগেই ভবনে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তৃণমূলের হোর্ডিং খোলা নিয়ে পুরসভা ও পুলিশের সঙ্গে অভিষেকের অনুগামীদের হাতাহাতির ঘটনা ঘটেছিল, যা নিয়ে এখনও আইনি প্রক্রিয়া চলছে। এরপর বৃহস্পতিবার ভোরে সেখানে দুষ্কৃতী হামলা ও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে, যার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিষেক নিজে। সেই ঘটনার পরদিনই দমকলের এই চরম নির্দেশিকা প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য আরও বেড়েছে।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত