Hidden Stories (বাংলা)
Author Ads 1

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক


Author Ads 2

‘ভুল স্বীকার করলে সব মাফ’, মমতার নেতৃত্বে ঐক্যের বার্তা প্রবীণ তৃণমূল সাংসদের

তৃণমূলের অন্দরে সাম্প্রতিক বিতর্ক ও মতপার্থক্যের আবহের মধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আনুগত্য স্পষ্ট করলেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বার্তা দিয়েছেন, ব্যক্তিগত মতভেদ থাকলেও দলের মূল লড়াই বিজেপি নেতৃত্বাধীন NDA-এর বিরুদ্ধেই হওয়া উচিত।[TECHTARANGA-POST:9919]এক সাক্ষাৎকারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। তাঁর মতে, দলীয় বিরোধ বা অভ্যন্তরীণ মতানৈক্যকে গুরুত্ব না দিয়ে বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করা প্রয়োজন।কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন কল্যাণ। তবে এবার তাঁর বক্তব্যে মিলল অনেকটাই নরম সুর। তিনি জানান, অভিষেককে ছোটবেলা থেকেই বড় হতে দেখেছেন এবং তাঁর সঙ্গে ব্যক্তিগত কোনও বিরোধ নেই। এমনকি অভিষেককে সন্তানের মতো বলেও উল্লেখ করেন তিনি। কল্যাণের কথায়, ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কেউ নিজের ভুল বুঝতে পারলে তা ক্ষমা করে এগিয়ে যাওয়াই উচিত।[TECHTARANGA-POST:9917]উল্লেখ্য, কল্যাণের মন্তব্যের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংযত প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “কল্যাণ ব্যানার্জির অধিকার আছে আমাকে নিয়ে কথা বলার। আমাকে উনি ছোট থেকে বড় করেছেন। আমার ক্ষোভ নেই। উনি আমাকে এই সব কথা বলতে পারেন। দলে যে সব শীর্ষ নেতারা আমাকে নিয়ে কথা বললেন, তারা বলতে পারেন দলের মধ্যে।”  অভিষেকের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, তৃণমূলের দুই নেতার মধ্যে বরফ কি গলতে শুরু করেছে? কল্যাণের সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাকেই আরও উসকে দিল।

‘ভুল স্বীকার করলে সব মাফ’, মমতার নেতৃত্বে ঐক্যের বার্তা প্রবীণ তৃণমূল সাংসদের
Author Ads 3
Author Ads 8

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার