বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নেমেই বিপত্তি, স্পিডবোট বাজেয়াপ্ত করে তদন্তে পুলিশ
দিঘায় বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক পর্যটক। স্পিডবোটের ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের বাসিন্দা শেখ বাপনের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা মোহনা থানা এলাকার সিহকঘোলা ঘাটে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত স্পিডবোটটিও বাজেয়াপ্ত করা হয়েছে।[TECHTARANGA-POST:10124]পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে এসেছিলেন শেখ বাপন। শনিবার দুপুরে তাঁরা সমুদ্রে স্নান করতে নামেন। অভিযোগ, সেই সময় আচমকাই একটি স্পিডবোট এসে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।নিউ আলিপুরে জমি বিতর্কে আইনি হুঁশিয়ারি, সময়সীমা ১৮ জুলাই ঘটনার পর প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। কাঁথির মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, যে সংস্থার স্পিডবোটটি ছিল, তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।[TECHTARANGA-POST:10108]উল্লেখযোগ্যভাবে, শনিবার উপকূল এলাকায় খারাপ আবহাওয়ার পূর্বাভাস ছিল। সেই কারণেই পর্যটকদের সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকায় অনেকেই সেই সতর্কবার্তা উপেক্ষা করে স্নানে নেমেছিলেন। সেই সময়েই ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনা ফের একবার দিঘার পর্যটক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।