নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে চলা জল্পনা এবার সত্যি হওয়ার পথে। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ তাদের প্রিমিয়াম পরিষেবা চালু করতে চলেছে। উন্নততর পরিষেবা এবং একগুচ্ছ নতুন ফিচারের স্বাদ পেতে এবার নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে 'সাবস্ক্রিপশন' নিতে হতে পারে মেটার এই মেসেজিং প্ল্যাটফর্মে। তবে সাধারণ ব্যবহারকারীদের এখনই চিন্তার কারণ নেই, কারণ এই পরিষেবাটি সম্পূর্ণ ঐচ্ছিক।[TECHTARANGA-POST:6965]সাবস্ক্রিপশন নিলে মিলবে কী কী সুবিধা?সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের একটি 'ফ্রি' সংস্করণ সাধারণের জন্য বরাবরের মতো খোলা থাকবে। কিন্তু যারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করবেন, তারা কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম ফিচার পাবেন। যার মধ্যে থাকতে পারে:[TECHTARANGA-POST:6967]তিনটির বেশি গুরুত্বপূর্ণ চ্যাট পিন করে রাখার সুবিধা।পছন্দমতো অ্যাপ আইকন কাস্টমাইজ করা।সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় চ্যাট রিংটোন।এক্সক্লুসিভ স্টিকার এবং একাধিক অ্যাপ থিম।[TECHTARANGA-POST:6964]জানা গিয়েছে, একটি 'ওয়েটলিস্ট' সিস্টেমের মাধ্যমে ইউজাররা এই প্রিমিয়াম সার্ভিসের জন্য আগাম সাইন আপ করতে পারবেন। তবে গোটা বিষয়টি এখনও আলোচনার স্তরে রয়েছে, তাই আনুষ্ঠানিক ঘোষণার সময় ফিচারের তালিকায় কিছু রদবদল হতে পারে।[TECHTARANGA-POST:6953]এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকেই হোয়াটসঅ্যাপে চালু হয়ে গিয়েছে ‘সিম বাইন্ডিং’ নিয়ম। এর ফলে যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে, সেই সিমটি সংশ্লিষ্ট ফোনে থাকা বাধ্যতামূলক। কোনো নম্বর ৯০ দিনের বেশি বন্ধ থাকলে তা দিয়ে আর মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না।[TECHTARANGA-POST:6956]সবচেয়ে বড় বদল এসেছে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে। এতদিন একবার লগ-ইন করলে নিজে থেকে লগ-আউট না করা পর্যন্ত তা ব্যবহার করা যেত। কিন্তু এখন থেকে সুরক্ষার খাতিরে প্রতি ৬ ঘণ্টা অন্তর ওয়েব ভার্সন নতুন করে লগ-ইন করতে হবে। অনলাইন জালিয়াতি রুখতেই কেন্দ্রের এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।