Hidden Stories (বাংলা)

মুরগি বিক্রেতা থেকে কোটিপতি! জীবনতলার ‘শাহজাহান’ সুবিদ আলি গ্রেপ্তার!

জীবনতলা: সন্দেশখালির পর এবার খাস দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় পর্দাফাঁস হলো আরও এক ‘শাহজাহান’-এর। প্রথম জীবনে ছাগল ও মুরগি বিক্রি করে কোনওরকমে সংসার চালানো মানুষটিই তৃণমূল জমানায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছিলেন। বিঘের পর বিঘে জমি দখল, জোরপূর্বক হিন্দু মহিলাদের বিয়ে, কোটি কোটি টাকার কাটমানি তোলা এবং বেআইনি অস্ত্রের দাপটে গোসাবার পাঠানখালির বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন এই কুখ্যাত নেতা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ খাগড়া গ্রামে এক রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে গ্রেপ্তার করল এই পলাতক ‘ওয়ান্টেড’ তৃণমূল নেতাকে। একই সাথে পাকড়াও করা হয়েছে তাঁর অন্যতম ছায়াসঙ্গী মনিরুল পৈলানকেও। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বেআইনি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ।[TECHTARANGA-POST:11037]স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে বঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সুবিদ আলি ওরফে ঝড়োর ভাগ্যের চাকা ঘুরে যায়। ১০০ দিনের কাজের টাকা থেকে কাটমানি তোলা, জোর করে মাছের ভেড়ি দখল এবং বিরোধী দলের কর্মীদের ওপর নৃশংস অত্যাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দেখতে দেখতে গোসাবা এলাকায় গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্য। গোসাবাতেই রয়েছে তাঁর বিঘের পর বিঘে জমিতে গড়ে ওঠা রাজপ্রাসাদসম বাড়ি, ২৪ বিঘার ওপর বিলাসবহুল বাগানবাড়ি এবং ৪০ বিঘার মাছের বিশাল ভেড়ি। এমনকি তাঁর এলাকার পার্টি অফিসটিও কোনও রাজপ্রাসাদের থেকে কম নয়। গ্রামীণ এলাকার পাশাপাশি কলকাতা ও তার শহরতলিতেও এই নেতার একাধিক চোখধাঁধানো বিলাসবহুল বাড়ির হদিশ মিলেছে। এই বিপুল পরিমাণ সম্পত্তির সবটাই বেআইনিভাবে প্রভাব খাটিয়ে লুট করা হয়েছে বলে স্থানীয়দের জোরালো অভিযোগ।[TECHTARANGA-POST:11030]সুবিদ আলির বিরুদ্ধে শুধু আর্থিক দুর্নীতি বা জমি দখলই নয়, সন্দেশখালির কায়দাতেই সাধারণ মানুষের ওপর, বিশেষ করে হিন্দু মহিলাদের ওপর মারাত্মক অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এলাকার বহু মানুষ ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, এই তৃণমূল নেতা জোর করে হিন্দু মহিলাদের বিয়ে করতেন এবং তাঁদের সর্বস্ব ও জমি-সম্পত্তি লুট করে নিতেন। তাঁর ভয়ে এতদিন গোসাবার পাঠানখালি অঞ্চলের মানুষ মুখ খোলার সাহস না পেলেও, ভোটের ফল প্রকাশের পর সুবিদ গা ঢাকা দিতেই ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। শুক্রবার জীবনতলা থানার পুলিশ ধৃত দু’জনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, সুবিদ আলিকে জেরা করলে তাঁর এই বিপুল সম্পত্তির উৎস এবং নেপথ্যে থাকা আরও বড় মাথার সন্ধান মিলতে পারে।

মুরগি বিক্রেতা থেকে কোটিপতি! জীবনতলার ‘শাহজাহান’ সুবিদ আলি গ্রেপ্তার!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার