বড়দিনে ‘কিং’-এর ধামাকা: ২৫০ কোটিতে বিকোল শাহরুখের ছবির স্বত্ব, বক্স অফিসে টক্কর হলিউডের সঙ্গে
২০২৬-এর বড়দিন মাতাতে তৈরি বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর বহুপ্রতিক্ষীত ছবি ‘কিং’ (King) নিয়ে এখন থেকেই তুঙ্গে উন্মাদনা। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটের এই অ্যাকশনধর্মী ছবি ঘিরে হলমালিকদের প্রত্যাশা আকাশছোঁয়া। আর সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়ে জানা গেল, ছবিটির সর্বভারতীয় প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব (Theatrical Rights) বিপুল অঙ্কের বিনিময়ে কিনে নিয়েছে শাহরুখ ঘনিষ্ঠ ডিস্ট্রিবিউশন সংস্থা ‘পেন মারুধর’। [TECHTARANGA-POST:8230]বলিউড সূত্রে খবর, প্রায় ২৫০ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব হাতবদল হয়েছে। জওয়ান, ডাঙ্কি বা জিরো-র মতো ছবির ডিস্ট্রিবিউশনের নেপথ্যেও ছিল এই সংস্থাটি। ফলে শাহরুখের ভরসা যে এবারও তাঁদের ওপরই থাকছে, তা স্পষ্ট। আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলা এই ছবিতে সবচেয়ে বড় আকর্ষণ বাবা-মেয়ের অনস্ক্রিন ম্যাজিক; প্রথমবার সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কিং খান।[TECHTARANGA-POST:8235]সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই তারকাখচিত ছবিতে দীপিকা পাডুকোন, রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মার মতো অভিনেতাদের দেখা যাবে। তবে বক্স অফিসের লড়াইটা এবার খুব একটা সহজ হবে না। বড়দিনের উৎসবের আবহে ‘কিং’-এর সঙ্গে টক্কর দিতে ময়দানে থাকছে একগুচ্ছ হলিউডি ব্লকবাস্টার। [TECHTARANGA-POST:8234]মুক্তির তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’, ‘ডিউন ৩’ এবং ‘জুমানজি’-র মতো বিগ বাজেটের ছবি। আন্তর্জাতিক স্তরের এই সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ব্যবসায়িক সাফল্য সুনিশ্চিত করতেই শাহরুখ খান একটি শক্তিশালী ডিস্ট্রিবিউশন পার্টনারের ওপর ভরসা রেখেছেন। এখন দেখার, সুহানা-শাহরুখের এই ‘কিং’ বড়দিনের বক্স অফিসে আগের সব রেকর্ড চুরমার করে কত বড় সাফল্য ছিনিয়ে নিতে পারে।