Hidden Stories (বাংলা)

চৈত্রে তাণ্ডব! কলকাতায় ৬০ কিমি বেগে ঝড়, দক্ষিণের ১২ জেলায় শিলাবৃষ্টির সতর্কতা; উত্তাল সমুদ্র

কলকাতা: বসন্তের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং বরুণ দেবের। চৈত্রের শুরু থেকেই রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি চললেও, এবার দুর্যোগের মাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের ১২টি জেলায় প্রবল শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে আগামী রবিবার পর্যন্ত এই অস্থির পরিস্থিতি বজায় থাকবে।[TECHTARANGA-POST:7451]হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে— হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।[TECHTARANGA-POST:7449]তীরবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছে যাওয়ায় বর্তমানে উত্তাল রয়েছে সমুদ্র। নিরাপত্তার খাতিরে শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।[TECHTARANGA-POST:7448]দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগের কালো মেঘ। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ৫০-৬০ কিমি বেগের ঝোড়ো হাওয়া।[TECHTARANGA-POST:7439]শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে পারদ কিছুটা নামলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

চৈত্রে তাণ্ডব! কলকাতায় ৬০ কিমি বেগে ঝড়, দক্ষিণের ১২ জেলায় শিলাবৃষ্টির সতর্কতা; উত্তাল সমুদ্র

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার