Hidden Stories (বাংলা)

হাসপাতালের বেড থেকেই লড়াইয়ের ডাক, সোনমের চিঠিতে ‘দ্বিতীয় স্বাধীনতা’র বার্তা

নয়াদিল্লি: দিল্লির যন্তরমন্তরে অনশনরত লাদাখের সমাজকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে শনিবার সকালে একপ্রকার জোর করেই তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। সফদরজং হাসপাতালে ভরতি করা হলেও নিজের দাবিতে এখনও অনড় বাস্তবের ‘র‍্যাঞ্চো’। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি কোনও রকম চিকিৎসা নিতে সাফ অস্বীকার করেছেন। এই চরম উত্তেজনার মাঝেই রবিবার হাসপাতালের বেডে শুয়েই দেশবাসীর উদ্দেশে প্রথম বার্তা দিলেন সোনম। ২০ জুলাই অর্থাৎ সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফে যে সংসদ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তা সফল করার জোরদার আহ্বান জানিয়েছেন তিনি। এই লড়াইকে ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন’ বলে আখ্যা দিয়ে দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছেন এই সমাজকর্মী।[TECHTARANGA-POST:11070]হাসপাতালে কড়া পুলিশি পাহারার মধ্যে বসে নিজের হাতে একটি চিঠি লিখেছেন সোনম ওয়াংচুক, যা তিনি তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোর হাতে তুলে দেন। চিঠিতে সোনম লিখেছেন, আগামী ২০ জুলাই হতে চলেছে ভারতের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন। এটি আসলে বেআইনিভাবে আটকে রাখার মতো ভয় থেকে মুক্তি এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অবিচার থেকে মুক্তির লড়াই। সোনম স্পষ্ট অভিযোগ করেছেন, দিল্লির হাসপাতালে তাঁকে সম্পূর্ণ বেআইনিভাবে বন্দি করে রাখা হয়েছে। [TECHTARANGA-POST:11060]এদিকে শনিবার সফদরজং হাসপাতালের তরফে প্রকাশিত হেলথ বুলেটিন সোনমের অনুগামীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনশনের জেরে তাঁর শরীরে পটাশিয়ামের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে এবং শরীর সম্পূর্ণ ডিহাইড্রেটেড হয়ে পড়েছে। রক্তচাপ ও নাড়ির গতি আপাতত স্থিতিশীল হলেও তা স্বাভাবিক নয়।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আসছে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতাহাসপাতালের বিছানায় শুয়ে সোনম আইভি ফ্লুইড বা কোনও ওষুধ নিতে অস্বীকার করায় পরিস্থিতি প্রতি মুহূর্তে জটিল হচ্ছে। এই অবস্থায় স্বামীকে সফদরজং হাসপাতাল থেকে কোনও বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার আর্জি জানিয়ে সরাসরি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি। তাঁর বিস্ফোরক দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সোনমকে ছাড়ছে না এবং অন্য কোথাও নিয়ে যাওয়ার অনুমতিও দিচ্ছে না। গোটা হাসপাতাল চত্বরে বর্তমানে একশোরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। এই বন্দিদশা থেকে সোনমের দ্রুত মুক্তি পাওয়া উচিত বলে আদালতের কাছে দরবার করেছেন তাঁর স্ত্রী। এখন দেখার, সোনমের এই চিঠির পর সোমবারের সংসদ অভিযান ঘিরে দিল্লির বুকে কী পরিস্থিতি তৈরি হয়।

হাসপাতালের বেড থেকেই লড়াইয়ের ডাক, সোনমের চিঠিতে ‘দ্বিতীয় স্বাধীনতা’র বার্তা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার