Hidden Stories (বাংলা)

সরকারি ত্রাণ উদ্ধারের পর থেকেই নিখোঁজ, শেষমেশ কর্ণাটকে পুলিশের জালে প্রাক্তন বিধায়ক

সরকারি ত্রাণ সামগ্রী চুরি, হুমকি এবং তোলাবাজির অভিযোগে কর্ণাটক থেকে গ্রেফতার করা হল হুগলির তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়কে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। শেষ পর্যন্ত মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই তাঁর হদিস পায় তদন্তকারীরা।[TECHTARANGA-POST:10107]গত ১১ জুন ধনেখালিতে রামেন্দু সিংহরায়ের মালিকানাধীন একটি বিএড কলেজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। অভিযোগ, নিজের বাড়ির পাশেই গড়ে তোলা ওই কলেজে মজুত রাখা হয়েছিল সরকারি ত্রাণের ত্রিপল-সহ বিভিন্ন সামগ্রী। এমনকি সরকারি প্রকল্পে ব্যবহৃত খেলার বলও উদ্ধার হয় বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনার পর থেকেই প্রকাশ্যে দেখা যাচ্ছিল না প্রাক্তন বিধায়ককে। তাঁর বিরুদ্ধে ত্রাণ সামগ্রী আত্মসাৎ, হুমকি এবং তোলাবাজির একাধিক অভিযোগ দায়ের হয়। এরপরই শুরু হয় তাঁর খোঁজে তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে কর্ণাটকে তাঁর অবস্থান চিহ্নিত করা হয়। তারপর সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে ধনেখালি থানার পুলিশ।[TECHTARANGA-POST:10106]উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তারকেশ্বর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রামেন্দু সিংহরায়। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সন্তু পানের কাছে পরাজিত হন তিনি। এর আগেও বিরোধী দলের প্রচারে বাধা ও হামলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

সরকারি ত্রাণ উদ্ধারের পর থেকেই নিখোঁজ, শেষমেশ কর্ণাটকে পুলিশের জালে প্রাক্তন বিধায়ক

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার