Hidden Stories (বাংলা)

জনতার ভিড়ে বাড়ল শিবিরের মেয়াদ, অন্নপূর্ণা-সহ ৫৪ প্রকল্পে আবেদনের আরও সুযোগ

দক্ষিণ ২৪ পরগনা: জনকল্যাণ শিবিরে মানুষের বিপুল ভিড় এবং আবেদনকারীদের দীর্ঘ লাইনের কথা মাথায় রেখে শিবিরের সময়সীমা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতায় আয়োজিত জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়ে তিনি জানান, নির্ধারিত সময়সীমার একদিন পরেও অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চালু থাকবে।[TECHTARANGA-POST:10032]মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। বহু জায়গায় আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। সেই কারণেই যাতে কেউ পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য অতিরিক্ত একদিন সময় দেওয়া হচ্ছে। ফলতার সভা থেকে শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনা-সহ মোট ৫৪টি জনমুখী প্রকল্পে আবেদন গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, "সরকার পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। যোগ্য প্রাপকেরা নিশ্চিন্তে আবেদন করুন। সরকার তাঁদের পাশে রয়েছে।"[TECHTARANGA-POST:10020]উল্লেখ্য, রাজ্যজুড়ে প্রায় ১১০০টি জনকল্যাণ শিবির চালু হয়েছে। প্রথমে ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির চলার কথা ঘোষণা করা হয়েছিল। তবে মানুষের ব্যাপক অংশগ্রহণের কারণে এবার সেই সময়সীমা বাড়ানো হল।শুভেন্দুর ‘জেল’ হুঙ্কারেই কি কাঁপল পাহাড়?[TECHTARANGA-POST:10005]এদিন অন্নপূর্ণা যোজনা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, যাঁদের সন্তান সরকারি বা সরকার-পোষিত বিদ্যালয়ে পড়াশোনা করে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে সরকারি অনুমোদন থাকলে নির্দিষ্ট আর্থিক সহায়তা মিলবে। সরকারের লক্ষ্য, প্রকৃত সুবিধাভোগীদের হাতেই যেন সরকারি অনুদান পৌঁছায়।

 জনতার ভিড়ে বাড়ল শিবিরের মেয়াদ, অন্নপূর্ণা-সহ ৫৪ প্রকল্পে আবেদনের আরও সুযোগ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার