Hidden Stories (বাংলা)

মুম্বাই লোকালে 'রোড রেজ'! দরজা খোলা নিয়ে বিবাদ, প্রকাশ্য কামরায় যুবককে নৃশংস হত্যা

মুম্বাই: চলন্ত মুম্বাই লোকাল ট্রেনে এক শিউরে ওঠার মতো নৃশংস হত্যাকাণ্ড। বর্ষার মরশুমে ট্রেনের দরজা খোলা নাকি বন্ধ থাকবে— এই সামান্য বিষয় নিয়ে বচসা গড়াল রক্তক্ষয়ী খুনে। চার্চগেট থেকে নালাসোপার্যাগামী একটি ফাস্ট লোকালের ফার্স্ট ক্লাস কামরায় ২২ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাত করে খুন করল এক সহযাত্রী। এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে মুম্বাইয়ের নিত্যযাত্রীদের মধ্যে।[TECHTARANGA-POST:10304]কী ঘটেছিল সেই রাতে?পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম ময়ঙ্ক লোহার (২২)। তিনি আন্ধেরির একটি সংস্থায় সেলসম্যান হিসেবে কাজ করতেন এবং বীরারের বাসিন্দা ছিলেন। গত মঙ্গলবার রাতে যখন ভারী বৃষ্টি হচ্ছিল, তখন আন্ধেরি স্টেশন থেকে ট্রেনে ওঠেন ময়ঙ্ক। ট্রেনের দরজাটি বৃষ্টির জল আটকানোর জন্য বন্ধ ছিল।  অভিযুক্ত রওশন সুবর্ণা (৩০) নামের এক যাত্রী হঠাৎ দরজাটি খুলে দিলে ট্রেনের ভেতর বৃষ্টির জল ঢুকতে শুরু করে এবং কয়েকজন যাত্রী ভিজে যান। ময়ঙ্ক তখন দরজাটি আবার বন্ধ করে দেন। এই নিয়ে রওশনের সাথে ময়ঙ্কের তুমুল তর্কাতর্কি ও হাতাহাতি শুরু হয়। সহযাত্রীরা ময়ঙ্কের পক্ষ নিয়ে রওশনকে ধমক দেন এবং দুজনকে দুদিকে সরিয়ে দেন।[TECHTARANGA-POST:10302]সহযাত্রীদের কাছে অপমানিত বোধ করায় রওশনের মনে ক্ষোভ তৈরি হয়। ট্রেনটি যখন গোরেগাঁও এবং মালাড স্টেশনের মাঝামাঝি জায়গায় ছিল, তখন রওশন আচমকাই তার ব্যাগ থেকে একটি বড় ছুরি বের করে ময়ঙ্কের বুক ও পেটে একের পর এক কোপ বসাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় কামরার ভেতরেই লুটিয়ে পড়েন ময়ঙ্ক।ঘটনার সময় কামরায় উপস্থিত অন্য যাত্রীরা ভয়ে স্তব্ধ হয়ে যান। এক যাত্রী মোবাইলে ভিডিও রেকর্ড করার চেষ্টা করলে রওশন ছুরি উঁচিয়ে সবাইকে হুমকিও দেয়। এরপর বোরিভালি স্টেশন আসার ঠিক আগে ট্রেনটি কিছুটা ধীর হতেই রওশন ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম ময়ঙ্ককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।[TECHTARANGA-POST:10292]ঘটনার পর বোরিভালি রেল পুলিশ (GRP) এবং আরপিএফ (RPF) যৌথ তদন্তে নামে। প্রায় ৪০০টি সিসিটিভি  ক্যামেরা খতিয়ে দেখে এবং একাধিক টিম গঠন করে অবশেষে নভি মুম্বাইয়ের পানভেল থেকে মূল অভিযুক্ত রওশন সুবর্ণাকে গ্রেপ্তার করা হয়। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। জানা গেছে, রওশন অনলাইন থেকে এই ছুরিটি আনিয়েছিল।এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চলমান বিধানসভা অধিবেশনে বিরোধী দলগুলি এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে মুম্বাই লোকালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে। পরিস্থিতি বেগতিক দেখে বিধানসভার স্পিকার রাজ্য সরকারকে এই বিষয়ে দ্রুত একটি আনুষ্ঠানিক বিবৃতি পেশ করার নির্দেশ দিয়েছেন।[TECHTARANGA-POST:10301]মুম্বাইয়ের ‘লাইফলাইন’ লোকাল ট্রেনে এমন প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা এবং ক্রমবর্ধমান গণ-অসন্তোষ  নিয়ে এক মস্ত বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।

মুম্বাই লোকালে 'রোড রেজ'! দরজা খোলা নিয়ে বিবাদ, প্রকাশ্য কামরায় যুবককে নৃশংস হত্যা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার