Hidden Stories (বাংলা)

সই জাল-কাণ্ডে ভবানী ভবনে তোলপাড়! বহু প্রশ্নের উত্তর মেলেনি, আজ ফের মুখোমুখি অভিষেক-কুণাল, পরের টার্গেট কে?

কলকাতা: সই জালিয়াতির বিস্ফোরক মামলায় রবিবার ছুটির দিনেও টানটান উত্তেজনা ভবানী ভবনে। সিআইডি-র ম্যারাথন জেরার মুখে আজ ফের পড়তে চলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার তিনি একাই নন, এই একই কাণ্ডে আজ ভবানী ভবনে তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক তথা দলের হেভিওয়েট মুখপাত্র কুণাল ঘোষকেও। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই জোড়া তলব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, দুপুরের দিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবানী ভবনে পৌঁছে যাওয়ার কথা রয়েছে এবং ঠিক তার পরেই, অর্থাৎ দুপুর তিনটের পর কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পরই সন্ধে ছ’টার ঠিক আগেই সিআইডি-র সদর দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে টানা সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। রাত সাড়ে ১১টা নাগাদ যখন তিনি ভবন থেকে বেরোন, তখন তাঁর চোখে-মুখে ছিল ক্লান্তির ছাপ। সংবাদমাধ্যমের সঙ্গে কোনওরকম কথা না বলেই তিনি সোজা চলে যান কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। রাতেই তাঁদের মধ্যে একপ্রস্থ জরুরি বৈঠকও হয়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারের সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিষেকের দেওয়া জবাবে একেবারেই সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের সদুত্তর মেলেনি বলেই রবিবার ফের তাঁকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়।তদন্তের জল এবার আরও গভীরে গড়াতে শুরু করেছে। সই জালিয়াতির এই ধোঁয়াশা কাটাতে কুণাল ঘোষের থেকেও বেশ কিছু গোপন তথ্য ও নথি জোগাড় করতে চাইছেন আধিকারিকরা। ওয়াকিবহাল মহলের অনুমান, প্রয়োজনে দু'জনকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে। এখানেই শেষ নয়, সিআইডি-র অন্দরের খবর অনুযায়ী, এই একই মামলায় এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও নোটিস পাঠানোর তোড়জোড় চলছে। ফলে সই জাল-কাণ্ডের জল কতদূর গড়ায় এবং তদন্তকারীদের স্ক্যানারে আর কোন কোন বড় নাম উঠে আসে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে।[TECHTARANGA-POST:9927]হিডেন  স্টোরিজ  নিউজ

সই জাল-কাণ্ডে ভবানী ভবনে তোলপাড়! বহু প্রশ্নের উত্তর মেলেনি, আজ ফের মুখোমুখি অভিষেক-কুণাল, পরের টার্গেট কে?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার