Hidden Stories (বাংলা)

জমি দুর্নীতির পর এবার বালিপাচার, ভোটের দিনই সিজিও-তে তলব ডিসি শান্তনুকে

কলকাতা: প্রথম দফা ভোটের দিন সকালেই কি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস? জমি দুর্নীতির পর এবার বালিপাচার মামলাতেও নাম জড়াল তাঁর। বুধবার, অর্থাৎ ২৩ এপ্রিল যখন রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ চলবে, ঠিক সেই দিনই সল্টলেকের ইডি দফতরে তলব করা হয়েছে ডিসি শান্তনুকে। একই মামলায় তলব করা হয়েছে ঝাড়গ্রামের প্রাক্তন জেলাশাসক সুনীল আগরওয়ালকেও।[TECHTARANGA-POST:8247]গত রবিবার দক্ষিণ কলকাতার ফার্ন রোডে শান্তনুর বাড়িতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে দাবি, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিংহ বিশ্বাসের সঙ্গে বেহালার বিতর্কিত প্রোমোটার জয় কামদারের নিবিড় যোগসূত্র রয়েছে। এমনকী, জয়ের ডায়ারিতে নাকি ‘শান্তনু স্যর’-এর নাম এবং তাঁকে দেওয়া দামি উপহারের খতিয়ান পেয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, প্রভাব খাটিয়ে মালিক রাজ্যের বাইরে থাকা জমি বা বির্তকিত জমি জয়কে পাইয়ে দিতেন শান্তনু। এমনকী, ডিসি-র দুই ছেলে সায়ন্তন ও মণীশের সঙ্গেও ধৃত ব্যবসায়ীর ঘনিষ্ঠতা ছিল বলে দাবি ইডি-র।[TECHTARANGA-POST:8235]জমি জালিয়াতির পাশাপাশি এবার বালিপাচারের তদন্তেও শান্তনুর নাম উঠে আসায় ঘনীভূত হচ্ছে রহস্য। সম্প্রতি বালিপাচার রুখতে জেলায়-জেলায় অভিযান চালিয়েছে ইডি। সেই তদন্তের সূত্র ধরেই এবার পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের জালে পুরতে চাইছে তারা। উল্লেখ্য, রবিবার ইডি হানার পর থেকেই কার্যত ‘নিখোঁজ’ শান্তনু সিংহ বিশ্বাস।[TECHTARANGA-POST:8232]ভোটের দিন এক উচ্চপদস্থ পুলিশ কর্তাকে ইডির তলব রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দিয়েছে। ডিসি শান্তনু কি বুধবার হাজিরা দেবেন, নাকি আইনি ঢাল খুঁজবেন - এখন সেটাই দেখার।

জমি দুর্নীতির পর এবার বালিপাচার, ভোটের দিনই সিজিও-তে তলব ডিসি শান্তনুকে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার