ব্যারাকপুরে জয়ের পথে কৌস্তভ বাগচী, শ্যাম্পু উপহার দিলেন স্ত্রী!
ব্যারাকপুর: ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন অন্যতম বড় চমক তৈরি হল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। তৃণমূলের তারকা প্রার্থী তথা বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তীকে কয়েক হাজার ভোটে পিছনে ফেলে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন বিজেপির কৌশস্তুভ বাগচী। আর, এই লিড নিশ্চিত হতেই ব্যারাকপুরের রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে আলোচনায় উঠে আসছে কৌশস্তুভের এক দীর্ঘকালীন প্রতিজ্ঞা![TECHTARANGA-POST:8760]২০২৩ সালের ৪ মার্চ মাঝরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের প্রতিবাদে মাথা মুণ্ডন করেছিলেন কৌশস্তুভ। তিনি শপথ নিয়েছিলেন, যেদিন এই তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করবেন বা বড়সড় ধাক্কা দেবেন, সেদিনই ফের মাথায় চুল রাখবেন তিনি! আজ দীর্ঘ ৩৮ মাস পর সেই ৪ মের দুপুরে ব্যারাকপুরে নিজের জয়ের রাস্তা প্রশস্ত হতেই কৌশস্তুভের সেই প্রতিজ্ঞা সফল হল বলে মনে করছেন তাঁর সমর্থকরা। তাঁর স্ত্রী প্রীতিও আজ সংবাদমাধ্যমের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্বামীকে শ্যাম্পু উপহার দিয়েছেন তিনি![TECHTARANGA-POST:8762]নির্বাচনী ট্রেন্ড বলছে, শিল্পাঞ্চলের শ্রমিক মহল্লা থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত ভোটার—উভয় ক্ষেত্রেই রাজ চক্রবর্তীর তুলনায় কৌস্তভ বাগচী অনেকটা এগিয়ে গিয়েছেন। বিশেষ করে কৌস্তভের আগ্রাসী প্রচার এবং শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুগুলি ভোটারদের মনে প্রভাব ফেলেছে। অন্যদিকে, রাজ চক্রবর্তী শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলেও ব্যবধান কমাতে ব্যর্থ হচ্ছেন।[TECHTARANGA-POST:8758]ব্যারাকপুরের এই ফলাফল শিল্পাঞ্চলের রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিল। কৌস্তভের এই লিড কেবল একজন প্রার্থীর জয় নয়, বরং তাঁর দীর্ঘ লড়াইয়ের এক আবেগঘন মুহূর্ত হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।