‘নোটিসে কোনও কাজ হয় না’! বেনিয়ম দেখলেই হোটেল সিলের হুঁশিয়ারি অগ্নিমিত্রার, নিশানায় মমতা-ফিরহাদ
কলকাতাঃ নোটিস দিয়ে বেআইনি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আর লাভ নেই। এবার বেনিয়ম ধরা পড়লেই সরাসরি হোটেল সিল করে দেওয়ার নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার মার্কুইজ স্ট্রিটের একাধিক হোটেল পরিদর্শন করেন তিনি। আর সেখান থেকেই এমনই কড়া বার্তা দেন তিনি।কয়েক দিন আগে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। এরপরই শহরের বিভিন্ন এলাকায় বেআইনি ভাবে চলা হোটেল নিয়ে প্রশ্ন ওঠে। ধর্মতলা চত্বরে ইতিমধ্যেই ১৬টি হোটেল সিল করেছে দমকল। আরও ২৫টি হোটেলকে শোকজ করা হয়েছে। এই পরিস্থিতিতে অগ্নিমিত্রা স্পষ্ট জানান, আর শুধু শোকজ করে বিষয়টি ফেলে রাখা হবে না। কোনও হোটেলে বেনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে সরাসরি সেটি সিল করে দেওয়া হবে। তিনি বলেন, হোটেলে অতিথি থাকলে তাঁদের ২৪ ঘণ্টা সময় দেওয়া যেতে পারে। এরপরও নিয়ম না মানলে হোটেল সিল করে দেওয়া হবে। সমস্ত কাগজপত্র ঠিক থাকলে পরে ফের হোটেল খুলে দেওয়া যেতে পারে বলেও জানান তিনি।[TECHTARANGA-POST:11866]একইসঙ্গে কলকাতায় এতদিন ধরে কীভাবে বেআইনি হোটেল চলছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। তাঁর নিশানায় প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি হোটেলকে কীভাবে অনুমতি দেওয়া হত, সেই প্রশ্নের জবাবও চেয়েছেন তিনি।