হৃতিকের নামে ডেটিং প্রোফাইল! সাবার সঙ্গে সম্পর্ক কি শেষ?
একটা ছবি, আর তাতেই বলিউডে শুরু নতুন জল্পনা! হৃতিক রোশনের নাম জড়িয়ে এমন এক ‘প্রোফাইল’ সামনে এসেছে, যা দেখে নেটপাড়ায় রীতিমত শোরগোল- তাহলে কি সত্যিই সাবার সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে?[TECHTARANGA-POST:11697]কিন্তু আসল রহস্যটা কোথায়? যে অ্যাপের প্রোফাইল ঘিরে এত আলোচনা, সেটি কী সত্যিই হৃতিকের? নাকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা স্ক্রিনশটই তৈরি করেছে গোটা কাণ্ড?সম্প্রতি এক্সক্লুসিভ ডেটিং অ্যাপ ‘রায়া’-তে হৃতিক রোশনের নামে একটি প্রোফাইলের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর সেটি সামনে আসতেই হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে কানাঘুষো।স্ক্রিনশটে দেখা যাচ্ছে, প্রোফাইলে হৃতিকের ছবি ব্যবহার করা হয়েছে। রয়েছে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল, বয়স এবং পেশার তথ্য। পেশা হিসেবে লেখা—‘অভিনেতা, প্রযোজক এবং উদ্যোগপতি’। লোকেশন দেওয়া হয়েছে মুম্বই।[TECHTARANGA-POST:11686]তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—এই অ্যাকাউন্টটি সত্যিই হৃতিকের কি না, তার কোনও নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। অ্যাকাউন্টটি বর্তমানে সক্রিয় কি না, সেটাও স্পষ্ট নয়।তার মধ্যেই নেটিজেনদের মন্তব্যে বাজতে শুরু করেছে জল্পনার সুর। কেউ লিখেছেন, “কিন্তু সাবার কী হবে?” আবার কারও কটাক্ষ—“হৃতিক কি তবে সাবার থেকে আজাদ হয়ে গেলেন?” আর একজন তো লিখেছেন, ‘গ্রিক গড’-এর জীবনেও যদি সমস্যা থাকে, তাহলে সাধারণ মানুষের কী হবে!তবে সবাই যে বিচ্ছেদের গন্ধ পাচ্ছেন, তা নয়। নেটিজেনদেরই একাংশ মনে করিয়ে দিয়েছেন, ‘রায়া’ শুধু প্রেম করার জন্য ব্যবহার করা হয় না। পরিচিতি এবং নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির ক্ষেত্রেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করা যায়। তাই সেখানে কোনও ব্যক্তির প্রোফাইল থাকলেই তিনি বর্তমানে ডেটিং করছেন—এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।আর এই ধরনের ঘটনা অবশ্য হৃতিককে ঘিরে এই প্রথম নয়। ২০২৪ সালের সেপ্টেম্বরেও অভিনেত্রী ঊর্বশী রৌতেলা দাবি করেছিলেন, তিনি ‘রায়া’-তে হৃতিক রোশন এবং আদিত্য রায় কপূরের প্রোফাইল দেখেছেন। যদিও সেই প্রোফাইল সত্যিই দুই অভিনেতার ছিল কি না, তারও কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি।এবার প্রশ্ন—হৃতিক আর সাবার সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী?হৃতিক ও সাবা ২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন। কর্ণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হওয়ার পর তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি এবং পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে।শুধু তাই নয়, ২০২৫ সালের অক্টোবরে তাঁদের সম্পর্কের চার বছর পূর্তিতে হৃতিক সাবার সঙ্গে বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ফলে তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার জল্পনা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।তবে এখনও পর্যন্ত হৃতিক বা সাবা—কেউই বিচ্ছেদের খবর নিশ্চিত করেননি। তাই একটি ভাইরাল স্ক্রিনশটের ভিত্তিতে তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে বলে ধরে নেওয়া ঠিক হবে না।