কলকাতা: ৩ মে, ২০২৬: গরমে এক ফালি ঠান্ডা তরমুজ মানেই পরম শান্তি। কিন্তু এই শান্তিই আপনার জীবনে চরম অশান্তি ডেকে আনতে পারে যদি আপনি একটু অসতর্ক হন। বাজার থেকে লাল দেখে কাটা তরমুজ কিনে আনা বা বাড়িতে ভুল পদ্ধতিতে ফল সংরক্ষণ করার ফলে মারাত্মক বিষক্রিয়া বা ফুড পয়জনিং হতে পারে বলে সতর্ক করছেন পুষ্টিবিদরা। [TECHTARANGA-POST:8692]তরমুজে থাকা প্রচুর পরিমাণ জল এবং প্রাকৃতিক শর্করা ব্যাক্টেরিয়ার বংশবৃদ্ধির জন্য আদর্শ জায়গা। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় সালমোনেল্লা, ই-কোলাই বা লিস্টেরিয়ার মতো ক্ষতিকর ব্যাক্টেরিয়া কাটা তরমুজে দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়ে, যা থেকে পেটের গুরুতর অসুখ হওয়ার ঝুঁকি থাকে।[TECHTARANGA-POST:8719]চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, বাজার থেকে কেটে আনা তরমুজে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। নোংরা ছুরি, অপরিচ্ছন্ন হাত এবং প্লাস্টিকের মোড়কের সংস্পর্শে এসে ফলটি দ্রুত বিষাক্ত হয়ে ওঠে। তাই সুস্থ থাকতে সব সময় গোটা তরমুজ কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। [TECHTARANGA-POST:8697]বাড়িতে তরমুজ আনার পর প্রথমেই বাইরের অংশটি খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ধুলোবালি বা জীবাণু কাটার সময় ভেতরে প্রবেশ না করে। ফল কাটার পর ঘরের তাপমাত্রায় দীর্ঘক্ষণ ফেলে রাখা চলবে না, কারণ উচ্চ তাপমাত্রায় ছত্রাক ও ব্যাক্টেরিয়া দ্রুত জন্মায়। যদি ফ্রিজে রাখতে হয়, তবে অবশ্যই বায়ুনিরোধী বা এয়ারটাইট কৌটোয় ভরে রাখতে হবে। মনে রাখবেন, সতেজ ফল স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সঠিক সংরক্ষণের অভাবে তা হয়ে উঠতে পারে প্রাণঘাতী।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার