Hidden Stories (বাংলা)

ব্যাগভর্তি 'ভুয়ো' ফর্ম ৬ নিয়ে সিইও দফতরে বিজেপি? হাতাহাতি-রক্তারক্তি, রণক্ষেত্র কলকাতা!

কলকাতা: রাজ্যে নির্বাচaনের আবহেই এবার ভোটারতালিকায় কারচুপি নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতরের সামনে। অভিযোগ, ব্যাগে করে কয়েকশো 'বেআইনি' ফর্ম ৬ জমা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে বিজেপি ঘনিষ্ঠরা! এই ঘটনা কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সংশ্লিষ্ট চত্বর। তৃণমূলপন্থী বিএলও এবং বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।[TECHTARANGA-POST:7724]মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ জানাতে সিইও দফতরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি দফতর থেকে বেরোনোর কিছুক্ষণ পরই চারজন যুবক ব্যাগ ভর্তি ফর্ম ৬ নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তৃণমূলের অভিযোগ, এই ফর্মগুলি ব্যবহার করে বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দাদের নাম বাংলার ভোটারতালিকায় ঢোকানো হচ্ছে![TECHTARANGA-POST:7716]বিজেপির এই পদক্ষেপের বিরুদ্ধে সোমবারই সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই ক্ষোভ আছড়ে পড়ে রাজপথে। তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি এবং বিজেপি কর্মীদের পাল্টা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর।[TECHTARANGA-POST:7714]তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, “বিজেপি প্রথমে আপনার নাম মুছে দিচ্ছে। তারপর সেখানে অন্য লোকের নাম তুলছে যারা বিজেপির হয়ে ভোট করবে। এটাই ওদের পরিবর্তন।”[TECHTARANGA-POST:7713]বাংলার ভূমিপুত্রদের নাম বাদ দিয়ে কেন ভিনরাজ্যের বাসিন্দাদের নাম ভোটারতালিকায় তোলার চেষ্টা হচ্ছে, তা নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে শাসকদল। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করে একে তৃণমূলের সাজানো নাটক বলে পাল্টা দাবি করেছে। সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে ভোটারতালিকায় এই ফর্ম ৬ সংক্রান্ত বিতর্ক এখন রাজ্য রাজনীতির হট টপিক।

ব্যাগভর্তি 'ভুয়ো' ফর্ম ৬ নিয়ে সিইও দফতরে বিজেপি? হাতাহাতি-রক্তারক্তি, রণক্ষেত্র কলকাতা!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার