সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে ইংল্যান্ড, সামনে হালান্ডের নরওয়ে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সেমিফাইনালের আরও একটি টিকিটের ফয়সালা হতে চলেছে আজ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। মিয়ামি স্টেডিয়ামে ভারতীয় সময় রবিবার ভোর ২:৩০ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।[TECHTARANGA-POST:10834]থমাস টুখেলের অধীনে এবারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। শেষ ষোলোয় মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে থ্রি লায়ন্সরা। অন্যদিকে, আর্লিং হালান্ডের নেতৃত্বে ইতিহাস গড়েছে নরওয়ে। এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। তাই শুধু সেমিফাইনালের টিকিট নয়, ম্যাচটি দুই দলের কাছেই ইতিহাস লেখার সুযোগ। ইংল্যান্ডের লক্ষ্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অন্যদিকে, হালান্ডদের সামনে রয়েছে রূপকথার মতো এক অভিযানকে আরও স্মরণীয় করে তোলার হাতছানি।বিশ্বকাপ দেখতে রাত জাগছেন শরীরের ভিতরে কী ক্ষতি হচ্ছে জানলে চমকে উঠবেনম্যাচের অন্যতম আকর্ষণ হতে চলেছে দুই তারকা স্ট্রাইকার হ্যারি কেইন এবং আর্লিং হালান্ডের লড়াই। দু'জনই নিজেদের দেশের আক্রমণের প্রধান ভরসা। গোলের পাশাপাশি দলের নেতৃত্বের দায়িত্বও তাঁদের কাঁধে। ফলে মিয়ামির মাঠে এই দুই তারকার দ্বৈরথের দিকেই নজর থাকবে ফুটবল বিশ্বের। এই ম্যাচের বিজয়ী দল আগামী ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে। ফলে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোনও বিকল্প নেই ইংল্যান্ড বা নরওয়ের সামনে।