Hidden Stories (বাংলা)

দর্শক নেই! বিনোদিনী ও প্রিয়ার পর এবার বন্ধ নবীনা, সিনেমা হল বাঁচাতে হিমশিম মালিকরা

কলকাতা: উত্তর থেকে দক্ষিণ — কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হল। দর্শক না পাওয়ার দাবিতে তিনদিন ধরে বন্ধ উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটার (সাবেক স্টার)। একই পথে হেঁটে বুধবার থেকে ঝাঁপ বন্ধ করেছে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ প্রিয়া। এবার সেই তালিকায় নাম জুড়ল নবীনা সিনেমা হলেরও।[TECHTARANGA-POST:6794]টলিউড যখন এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত, তখন নবীনা হলের মালিক নবীন চৌখানি অবশ্য দাবি করেছেন, প্রেক্ষাগৃহের রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আপাতত হল বন্ধ রাখা হয়েছে। তবে তিনি এ-ও স্বীকার করেছেন যে, শুধু বাংলা নয়, হিন্দি ছবির বাজারও বর্তমানে বেশ মন্দা।[TECHTARANGA-POST:6790]অন্যদিকে, ‘প্রিয়া’ সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত রক্ষণাবেক্ষণের তত্ত্ব স্রেফ উড়িয়ে দিয়েছেন। তাঁর সাফ কথা, হল বন্ধের মূল কারণ ভয়াবহ লোকসান। তাঁর কথায়, “দিনে ১০ হাজার টাকারও কম রোজগার। তার উপর বিদ্যুৎ খরচ, কর্মীদের মাইনে আর প্রজেকশন খরচ সামলে হল চালানো অসম্ভব হয়ে পড়ছে।” তিনি আরও প্রশ্ন তোলেন, এই সামান্য আয়ে হল সংস্কার করা কি আদৌ সম্ভব?[TECHTARANGA-POST:6792]হল মালিকদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নতুন কিছু ছবি মুক্তি পাওয়ার কথা থাকায় বিনোদিনী এবং প্রিয়া ফের খুলতে পারে। যেমন - বিনোদিনী থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘প্রোমোটার বৌদি’ এবং ‘পয়লা বৈশাখ’। এর পাশাপাশি চলবে ‘প্রজাপতি ২’। আর প্রিয়া সিনেমা হলে ‘কেরালা স্টোরি ২’ এবং ‘মর্দানি ৩’ প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।[TECHTARANGA-POST:6786]একের পর এক হল বন্ধের এই ট্রেন্ডে দুশ্চিন্তার ভাঁজ টলিউড পরিচালক ও প্রযোজকদের কপালে। বড় বাজেটের ছবি রিলিজ করেও যদি দর্শক না ফেরে, তবে কলকাতার বাকি সিঙ্গল স্ক্রিনগুলি কতদিন টিকে থাকবে, তা নিয়ে সংশয় দানা বাঁধছে। আপাতত শুক্রবারের নতুন ছবিগুলি বক্স অফিসে কতটা অক্সিজেন জোগাতে পারে, সেদিকেই তাকিয়ে সিনেমা মহল।

দর্শক নেই! বিনোদিনী ও প্রিয়ার পর এবার বন্ধ নবীনা, সিনেমা হল বাঁচাতে হিমশিম মালিকরা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার