ভোট-আবহেই ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি শুরু রাজ্যের, পূর্ত দফতরকে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের
কলকাতা: রাজ্যে ভোট-মরশুমের মধ্যেই মশাবাহিত রোগ ঠেকাতে তৎপর হল নবান্ন। ডেঙ্গু ও ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত রুখতে সম্প্রতি রাজ্য পূর্ত দফতরকে (PWD) একটি নির্দেশিকা পাঠিয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টির সময় যাতে কোথাও জল জমে মশার প্রজনন না ঘটে, সেই বিষয়েই মূলত জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।[TECHTARANGA-POST:8671]পূর্ত দফতরের অধীনস্থ সমস্ত জমি, ভবন এবং নির্মাণাধীন প্রকল্পগুলিতে জল জমা রুখতে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ করতে বলা হয়েছে। যেমন - জল জমা বন্ধ করা: দফতরের অধীনস্থ এলাকায় কোনও খোলা গর্ত থাকলে তা দ্রুত ভরাট করতে হবে। ব্রিজ ডেক, ভবনের ছাদ এবং ড্রেনেজ পয়েন্টগুলি নিয়মিত পরিষ্কার রাখতে হবে যাতে বৃষ্টির জল আটকে না থাকে।বর্জ্য ও নির্মাণ সামগ্রী অপসারণ: অব্যবহৃত যন্ত্রাংশ বা নির্মাণ সামগ্রী ঢেকে রাখতে হবে। ভাঙা ইলেকট্রিক্যাল সরঞ্জাম বা স্ক্র্যাপ লোহা দ্রুত চত্বর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।এসি ও কুলিং টাওয়ার পরিষ্কার: সরকারি অফিসের এসি ইউনিট এবং কুলিং টাওয়ারগুলি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করতে হবে।[TECHTARANGA-POST:8605]সাফাই অভিযান: ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা পরিষ্কার করার পাশাপাশি প্রয়োজনে সপ্তাহে একবার লার্ভিসাইড স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে।পূর্ত দফতরের রক্ষণাবেক্ষণে থাকা সরকারি হাসপাতালগুলোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জানানো হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের সঙ্গে সমন্বয় রেখে হাসপাতাল চত্বর সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ড্রেনেজব্যবস্থা সচল রাখার বিষয়েও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:8568]এই নির্দেশিকাগুলি কার্যকর করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্ষার আগে এই ধরনের পদক্ষেপ করা হলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ নিয়ন্ত্রণ করা সহজ হবে।