Hidden Stories (বাংলা)

দিল্লির কন্ট্রোল রুমে ‘চাণক্য’ শাহ! সল্টলেক থেকে যাচ্ছে মিনিট টু মিনিট রিপোর্ট, বঙ্গে কি বদলাচ্ছে সমীকরণ?

বাংলার মসনদে কার রাজ্যাভিষেক ঘটবে, তা নিয়ে যখন রাজ্যজুড়ে স্নায়ুর লড়াই তুঙ্গে, ঠিক তখনই দিল্লির সদর দপ্তরে বসে পরিস্থিতির নাড়ি নক্ষত্র মাপছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।[TECHTARANGA-POST:8719] সোমবার সকাল থেকেই দিল্লির স্পেশাল কন্ট্রোল রুমে রয়েছেন তিনি। সল্টলেকের বিজেপি অফিস থেকে প্রতি মুহূর্তের গণনার গতিপ্রকৃতি বা ‘মিনিট টু মিনিট’ রিপোর্ট সরাসরি পৌঁছে যাচ্ছে শাহের টেবিলে। ২৯৩টি আসনের প্রতিটিতে তৃণমূল ও বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তার চুলচেরা বিশ্লেষণ করছেন মোদীর ডেপুটি। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ম্যাজিক ফিগার ছোঁয়ার লক্ষ্যে দৌড় শুরু করতেই বঙ্গ বিজেপির অন্দরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।[TECHTARANGA-POST:8726]রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল থেকে শুরু করে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য— প্রত্যেকেই এখন সল্টলেকের কন্ট্রোল রুম থেকে নজর রাখছেন গণনাকেন্দ্রগুলোর ওপর। [TECHTARANGA-POST:8718]উল্লেখ্য, এবারের নির্বাচন বিজেপির কাছে এক ‘প্রেস্টিজ ফাইট’। শাহ নিজে প্রায় দু’সপ্তাহ বাংলায় পড়ে থেকে বুথ স্তরের কর্মীদের চাঙ্গা করেছিলেন, দিয়েছিলেন বিশেষ প্রশিক্ষণ। গণনাকেন্দ্রে কাউন্টিং এজেন্টদের ভূমিকা থেকে শুরু করে কারচুপি রোখা— সবটাই শাহের নির্দেশে ছকে ফেলা হয়েছে আগেই। এখন দেখার, দিল্লির এই কড়া নজরদারি আর শাহী রণকৌশল কি শেষ পর্যন্ত নবান্নের দখল নিতে বিজেপিকে সাহায্য করবে? উত্তরের অপেক্ষায় এখন গোটা দেশ।

দিল্লির কন্ট্রোল রুমে ‘চাণক্য’ শাহ! সল্টলেক থেকে যাচ্ছে মিনিট টু মিনিট রিপোর্ট, বঙ্গে কি বদলাচ্ছে সমীকরণ?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার