Hidden Stories (বাংলা)

হাসপাতালগুলিতে সিসিটিভি কত? দালাল রুখতে কী প্ল্যান? শুভেন্দুর বৈঠকের পরই নড়চড়ে বসলেন সিপি অজয়

কলকাতা: কলকাতার সরকারি হাসপাতালগুলির অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থার বর্তমান হাল খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসলেন কলকাতার পুলিশ কমিশনার অজয়কুমার নন্দা। শুক্রবারই এসএসকেএম হাসপাতালে গিয়ে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে কলকাতার পুলিশ কমিশনারও সশরীরে উপস্থিত ছিলেন। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই, শনিবার সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নিয়ে এই জরুরি বৈঠকে বসলেন কলকাতার নগরপাল।[TECHTARANGA-POST:9205]শনিবার কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত পুলিশকর্মীদের নিয়ে লালবাজারে এই বৈঠকটি সম্পন্ন হয়। পুলিশ কমিশনার ছাড়াও বিভাগের অন্য পদস্থ কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। মূলত, কলকাতার কোন হাসপাতালে এই মুহূর্তে নিরাপত্তাব্যবস্থা ঠিক কেমন রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোন হাসপাতালে কতগুলি সিসিটিভি ক্যামেরা সচল রয়েছে, নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে আর কী কী পদক্ষেপ করা প্রয়োজন — এই সমস্ত খুঁটিনাটি বিষয় উঠে এসেছে এই আলোচনায়।[TECHTARANGA-POST:9204]একই সঙ্গে, হাসপাতালগুলিতে সক্রিয় থাকা ‘দালালচক্র’ পুরোপুরি নির্মূল করার জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করা হয়েছে এই বৈঠকে। কোন হাসপাতালে কোন বিভাগে কত জন কর্মী কর্মরত, হাসপাতালের নিজস্ব নিরাপত্তাকর্মী কত জন এবং বাইরে থেকে কত জন বাউন্সার বা এজেন্সির নিরাপত্তাকর্মী নেওয়া হয়েছে — সে বিষয়ে দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, বাইরে থেকে কোনও অযাচিত বা সন্দেহভাজন ব্যক্তি যাতে হাসপাতালে অবাধে যাতায়াত করতে না পারে, তা নিশ্চিত করতেই এই ডেটাবেস তৈরি করা হচ্ছে।[TECHTARANGA-POST:9203]পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্য দফতরটি নিজের নিয়ন্ত্রণেই রেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, রাজ্যে সরকার বদলের পর সেই স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো সংশোধনের ওপরেই বিশেষ জোর দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার হাল ফেরাতে তিনি যে অত্যন্ত তৎপর, তা শুক্রবার তাঁর এসএসকেএম হাসপাতাল পরিদর্শনেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেখানে স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য অধিকর্তা, কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ ও চিকিৎসকদের নিয়ে এক জরুরি বৈঠক করেন তিনি।[TECHTARANGA-POST:9201]হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকে হাসপাতালগুলির বর্তমান বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে গজিয়ে ওঠা দালালচক্র এবং সাধারণ রোগীদের বেসরকারি হাসপাতালে ‘রেফার’ করে দেওয়ার প্রবণতা নিয়ে কড়া হুঁশিয়ারি দেন তিনি। স্পষ্ট জানানো হয়েছে, হাসপাতাল চত্বরে কোনও রকম দালালরাজ বরদাস্ত করা হবে না এবং এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে কড়া প্রশাসনিক পদক্ষেপ করা হবে। এছাড়া, স্বাস্থ্য পরিষেবার উপর সরাসরি নজরদারি চালাতে স্বাস্থ্য ভবনে একটি বিশেষ ‘ওয়ার রুম’ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যুক্ত থাকবে। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই এবার কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিশ্চিত করতে তড়িঘড়ি ময়দানে নামলেন পুলিশ কমিশনার।

হাসপাতালগুলিতে সিসিটিভি কত? দালাল রুখতে কী প্ল্যান? শুভেন্দুর বৈঠকের পরই নড়চড়ে বসলেন সিপি অজয়

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার