এবার বুলডোজার নামালেই বিপদ! নিউ মার্কেটের তাণ্ডবের পর রণমূর্তিতে সিপি, কাদের কড়া হুঁশিয়ারি দিলেন লালবাজারের কর্তা?
কলকাতা: ভোটের ফল বেরোনোর পর থেকেই শহরজুড়ে উত্তেজনার পারদ চড়ছে। বিশেষ করে নিউ মার্কেটে বুলডোজার নিয়ে তাণ্ডব চালানোর ঘটনায় রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। এই অশান্তি রুখতেই এবার রীতিমতো হুঙ্কার দিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। বুধবার লালবাজারে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন - শহরে কোনওভাবেই ‘বুলডোজার কালচার’ বরদাস্ত করা হবে না।[TECHTARANGA-POST:8813]সিপি অজয় নন্দা সাফ জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনও বিজয় মিছিল করা যাবে না। কিন্তু, সেই মিছিলে যদি বুলডোজার বা এই জাতীয় কোনও যন্ত্র দেখা যায়, তাহলে কপালে দুঃখ আছে! সিপির হুঁশিয়ারি, "শুধু মিছিলে অংশগ্রহণকারীরাই নন, বুলডোজারের মালিক এবং যিনি ভাড়ায় সেটি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেশিন বাজেয়াপ্ত করার পাশাপাশি বাতিল করা হবে সেই র্যালির অনুমতি।"[TECHTARANGA-POST:8812]নিউ মার্কেটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে সিপি জানিয়েছেন, ওই ঘটনার তদন্ত চলছে। কর্তব্যে কোনও পুলিশকর্মীর গাফিলতি ধরা পড়লে তাঁকেও ছেড়ে কথা বলা হবে না। বর্তমানে শহরজুড়ে ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২৪০টি কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন রয়েছে। হিংসা ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।[TECHTARANGA-POST:8811]শহরের আইন-শৃঙ্খলার প্রশ্নে লালবাজার কর্তা সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন, "কোনও গুজবে কান দেবেন না। সরাসরি পুলিশকে ফোন করুন।" স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে এবং CAPF-এর সঙ্গে যৌথভাবে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালানো হচ্ছে বলে তিনি জানান। লালবাজারের এই কঠোর অবস্থানের পর শহরের পরিস্থিতি কতটা শান্ত হয়, এখন সেটাই দেখার।